এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কোশচক্রের চেকপয়েন্ট কী? এর কাজ লেখো। কোশচক্রের দুটি গুরুত্ব উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কোশচক্রের চেকপয়েন্ট কী? এর কাজ লেখো।
কোশ বিভাজনের সময় নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কতকগুলি সুনির্দিষ্ট স্থানে এসে কোশ বিভাজনের অগ্রগতি বন্ধ হয়ে যায়। এই নিয়ন্ত্রক স্থানগুলিকে চেকপয়েন্ট বলে। কোশচক্রে প্রধানত তিনটি চেকপয়েন্ট, যেমন – G1/S, G2/M, M পরিলক্ষিত হয়।
কোশচক্রের চেকপয়েন্টগুলির কাজ হল –
- G1/S চেকপয়েন্ট – কোশের আকৃতি, পুষ্টি উপাদান, DNA -এর পরিমাণ ও কাজ সঠিক আছে কিনা তা নির্ণয় করা।
- G2/M চেকপয়েন্ট – DNA সংশ্লেষ সঠিক আছে কিনা তা নির্ণয় করা।
- মাইটোটিক চেকপয়েন্ট – ক্রোমোজোমের ঘনীভবন, অ্যানাফেজীয় চলন নিয়ন্ত্রণ করা।
কোশচক্রের দুটি গুরুত্ব উল্লেখ করো।
কোশচক্রের গুরুত্ব –
- কোনো কোশের বিভাজনশীলতা কোশচক্রের ওপর নির্ভরশীল।
- কোশচক্রে উপস্থিত চেকপয়েন্টগুলির উপস্থিতি ত্রুটিপূর্ণ হলে অনিয়ন্ত্রিত কোশ বিভাজন ঘটে, ফলে টিউমারের সৃষ্টি হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কোশচক্রের চেকপয়েন্ট কী? এর কাজ লেখো। কোশচক্রের দুটি গুরুত্ব উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment