কোশচক্রের ইন্টারফেজে কী কী ঘটনা ঘটে লেখো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কোশচক্রের সংজ্ঞা দাও। কোশচক্রের ইন্টারফেজে কী কী ঘটনা ঘটে লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কোশচক্রের সংজ্ঞা দাও। কোশচক্রের ইন্টারফেজে কী কী ঘটনা ঘটে লেখো।

কোশচক্রের সংজ্ঞা দাও। কোশচক্রের ইন্টারফেজে কী কী ঘটনা ঘটে লেখো।

যে প্রক্রিয়ায় একটি কোশ বিভাজনের পরে পরবর্তী কোশ বিভাজন পর্যন্ত সংঘটিত চক্রাকার, ছন্দবদ্ধ ঘটনাবলি অর্থাৎ কোশের বৃদ্ধি ও বিভাজন দশার চক্রবৎ আবর্তনকে কোশচক্র বলে।

কোশচক্রে মূলত দুটি পর্যায় পরিলক্ষিত হয় –

  1. ইন্টারফেজ এবং
  2. মাইটোটিক বা M ফেজ।

ইন্টারফেজ (Interphase) –

একটি কোশ বিভাজনের শেষ এবং পরবর্তী কোশ বিভাজন শুরু হওয়ার মধ্যবর্তী পর্যায়কে ইন্টারফেজ বলে। ইন্টারফেজের অন্তর্গত দশাগুলি হল –

G1 দশা বা গ্রোথ 1 দশা –

M ফেজের শেষ ও S দশার সূচনার মধ্যবর্তী সময়কালকে G1 দশা বলে। এটি সাধারণত 24 ঘণ্টার একটি কোশচক্রে 6-12 ঘণ্টা স্থায়ী হয়।

  • এই দশায় বিভিন্ন প্রকার RNA (mRNA, rRNA, tRNA) এবং DNA পলিমারেজের সংশ্লেষ ঘটে এবং কোশের প্রাথমিক বৃদ্ধি ঘটে।
  • RNA ও রাইবোজোমাল প্রোটিন যুক্ত হয়ে রাইবোজোম গঠন করে।
  • এই দশায় কোশ বিপাকীয়ভাবে সক্রিয় থাকে এবং বিভিন্ন কোশ অঙ্গাণু গঠিত হয়।

S দশা বা সংশ্লেষণ দশা –

G1 ও G2 দশার মধ্যবর্তী সময়কালকে S দশা বলে।

  • এই দশায় DNA সংশ্লেষণ ঘটে।
  • প্রতি কোশে DNA -এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 2C পরিমাণ DNA 4C পরিমাণ DNA -তে পরিণত হয়।
  • ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ G1 দশায় ক্রোমোজোম সংখ্যা যা থাকে, S দশায় এমনকি S দশার পরেও সেই একই ক্রোমোজোম সংখ্যা বজায় থাকে।
  • প্রাণীকোশের ক্ষেত্রে নিউক্লিয়াসে DNA সংশ্লেষণ বা প্রতিলিপিকরণ (DNA replication) শুরু হয় এবং সাইটোপ্লাজমে সেন্ট্রিয়োলের পরিমাণ দ্বিগুণিত হয় এবং হিস্টোন প্রোটিনের সংশ্লেষ ঘটে।
  • 24 ঘণ্টার কোশচক্রে S দশা 8-10 ঘণ্টা স্থায়ী হয়।
কোশচক্র

G2 দশা বা গ্রোথ 2 দশা –

  • Cdk প্রোটিন সংশ্লেষিত হয় যা DNA -এর সঙ্গে হিস্টোন প্রোটিনকে যুক্ত করে ক্রোমাটিড গঠনের সূচনা করে।
  • mRNA, rRNA সংশ্লেষিত হয়।
  • মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট বিভাজিত হয়।
  • বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন (α ও β টিউবিউলিন) সংশ্লেষিত হয়।
  • 24 ঘণ্টার কোশচক্রে এই G2 দশা 3-4 ঘণ্টা স্থায়ী হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কোশচক্রের সংজ্ঞা দাও। কোশচক্রের ইন্টারফেজে কী কী ঘটনা ঘটে লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ কী? যানবাহন থেকে নির্গত ধোঁয়া কীভাবে বায়ুকে দূষিত করে?

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ ও যানবাহনের ধোঁয়ায় বায়ুদূষণ

দূষণ কাকে বলে? দূষণের প্রকারভেদগুলি কী কী? এবং তাদের সংজ্ঞা দাও।

দূষণ কাকে বলে ও দূষণের প্রকারভেদ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ লেখো।

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সাধু ও চলিত রীতি

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সমাস

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও অব্যয়