লোহায় মরচে ধরার কারণ উল্লেখ করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “লোহায় মরচে ধরার কারণ উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

লোহায় মরচে ধরার কারণ উল্লেখ করো।

লোহায় মরচে ধরার কারণ উল্লেখ করো।

অথবা, লোহাতে মরচে সৃষ্টির সময় সম্পন্ন হওয়া বিক্রিয়াগুলি লেখো।
অথবা, লোহায় মরিচা ধরার কারণ কী? রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো।

লোহায় মরচে ধরার কারণ – লোহায় মরচে ধরার ব্যাপারে অনেক মতবাদ প্রচলিত আছে। বিজ্ঞানী ল্যাম্বার্ট মরচে ধরার তড়িৎ-রাসায়নিক মতবাদ প্রচার করেন। তাঁর মতে, নিম্নতর জারণসম্পন্ন যেসব অশুদ্ধি কণা (বিশেষ করে কার্বন) সাধারণ লোহায় থাকে, সেই অশুদ্ধি, লোহার কণা এবং জলকণা মিশে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তড়িৎ-কোশ সৃষ্টি করে। এই তড়িৎ-কোশে লোহা অ্যানোড ও অশুদ্ধিগুলি ক্যাথোডের কাজ করে। জল বা জলীয় বাষ্প তড়িৎবিশ্লেষ্য রূপে কাজ করে।

বিক্রিয়া – প্রথমে অ্যানোড লোহার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে Fe²⁺ আয়নে জারিত হয়ে জলে দ্রবীভূত হয়। জলের বিয়োজনে উৎপন্ন H⁺ আয়ন (H₂O ⇌ H⁺ + OH⁻) ক্যাথোডে থেকে ইলেকট্রন গ্রহণ করে H₂ গ্যাস উৎপন্ন করে। উৎপন্ন হাইড্রোজেন কিছুটা দ্রবীভূত অক্সিজেন অথবা বায়ুর অক্সিজেনের বিজারিত করে জলে পরিণত করে। এইভাবে OH⁻ আয়নের আধিক্য হয়।

অ্যানোড – Fe – 2e → Fe²⁺
ক্যাথোড – H⁺ + e → H; H + H → H₂
2H⁺ + 2e → 2[H]; 2[H] + ½ O₂ → H₂O

জলের হাইড্রক্সিল আয়ন এবং উৎপন্ন ফেরাস আয়ন (Fe²⁺) একত্রে যুক্ত হয়ে ফেরাস হাইড্রক্সাইড গঠন করে। ফেরাস হাইড্রক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে সোদক ফেরিক অক্সাইড বা মরচেতে পরিণত হয়।

Fe²⁺ + 2OH⁻ → Fe(OH)₂
4Fe(OH)₂ + O₂ → [2Fe₂O₃, 3H₂O] + H₂O


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “লোহায় মরচে ধরার কারণ উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন (সপ্তম অধ্যায়) – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – জলবায়ু অঞ্চল – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – জলবায়ু অঞ্চল – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর