অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে ক্ষরিত হরমোনগুলির নাম উল্লেখ করে তাদের কাজগুলির বিবরণ দাও।

Souvick

Home » অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে ক্ষরিত হরমোনগুলির নাম উল্লেখ করে তাদের কাজগুলির বিবরণ দাও।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে ক্ষরিত হরমোনগুলির নাম উল্লেখ করে তাদের কাজগুলির বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে ক্ষরিত হরমোনগুলির নাম উল্লেখ করে তাদের কাজগুলির বিবরণ দাও।

অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে ক্ষরিত হরমোনগুলির নাম উল্লেখ করে তাদের কাজগুলির বিবরণ দাও।

অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অংশ থেকে ক্ষরিত হরমোনগুলির নাম ও তাদের কাজ –

এপিনেফ্রিন/অ্যাড্রিনালিন গ্রন্থির কাজ –

  • হৃৎস্পন্দনের হার, হার্দ-উৎপাদ বৃদ্ধি করে।
  • সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে।
  • করোনারি রক্তবাহ ছাড়া দেহের প্রায় সব রক্তবাহের মসৃণ পেশিকে সংকুচিত করে।
  • ব্রংকিয়োলের পেশি শিথিল করে অভ্যন্তরীণ গহ্বরের ব্যাস বৃদ্ধির মাধ্যমে শ্বাসক্রিয়ার হার এবং গভীরতা বৃদ্ধি করে।
  • BMR প্রায় 20% বৃদ্ধি করে এবং রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে।
  • এই হরমোনের প্রভাবে মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় এবং মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয়।
  • এই হরমোনের প্রভাবে পেশির সংকোচনশীলতা ধর্ম বৃদ্ধি পায়, তারারন্ধ্রকে বিস্ফারিত করে এবং অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি পায়।
  • লালাগ্রন্থির ক্ষরণ হ্রাস করে ও খাদ্যনালির পেরিস্ট্যালসিসের হার কমায়।
  • ত্বকের অ্যারেকটোরাস পিলি পেশিকে সংকুচিত করে লোমকে খাড়া করে।

নর-এপিনেফ্রিন/নর-অ্যাড্রিনালিন গ্রন্থির কাজ –

  • সিস্টোলিক এবং ডায়াস্টোলিক উভয় রক্তচাপই বৃদ্ধি করে।
  • দেহের বিপাকীয় ক্রিয়ার হারকে বৃদ্ধি করে।
  • পেরিস্ট্যালসিসের হার কমায়, লালাগ্রন্থির ক্ষরণ বাড়ায়।
  • রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে।
  • দুশ্চিন্তা ও মানসিক চাপ কমায়।
  • তারারন্ধ্রের প্রসারণ ঘটায়।
  • বৃক্ক নিঃসৃত রেনিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে ক্ষরিত হরমোনগুলির নাম উল্লেখ করে তাদের কাজগুলির বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – বিষয়সংক্ষেপ