‘মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে’—কে, কখন উক্তিটি করেছেন? উক্তিটির মাধ্যমে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “‘মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে’—কে, কখন উক্তিটি করেছেন? উক্তিটির মাধ্যমে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

'মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে'—কে, কখন উক্তিটি করেছেন? উক্তিটির মাধ্যমে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

‘মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে’—কে, কখন উক্তিটি করেছেন? উক্তিটির মাধ্যমে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?

বক্তা – প্রশ্নে প্রদত্ত উক্তিটি করেছেন অপু-দুর্গার মা সর্বজয়া।

উক্তিটির প্রেক্ষাপট (কখন করেছেন) – দুর্গাপূজার প্রাককালে হরিহর স্ত্রী-পুত্র-কন্যার জন্য উপহার নিয়ে ঘরে ফিরে এসেছেন। পরিবারের সকলের জন্য কিছু কিছু জিনিস কিনতে পারার জন্য তার মনে আজ অপার আনন্দ। তিনি মনে মনে কল্পনার জাল রচনা করেছেন যে ছেলেমেয়ে দুটো তার আগমনে এবং উপহার সামগ্রী দেখে খুব আনন্দ পাবেন। বাড়িতে প্রবেশ করেই হরিহর বাচ্চাদের ডেকেও তাদের সাড়া পাননি, তবু তার মনে কোনো সংশয় দেখা দেয়নি, ভেবেছেন বাচ্চারা হয়তো বাইরে রয়েছে, খেলছে। সর্বজয়া নীরব ছিলেন প্রথমে কিন্তু শেষে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। উচ্ছ্বসিত কন্ঠে কেঁদে উঠে দুর্গার মৃত্যুর কথা স্বামীর কাছে প্রকাশ করতে গিয়ে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন।

বক্তার মনোভাব – উক্তিটির মাধ্যমে বক্তার মনের বেদনার প্রকাশ ঘটেছে। দারিদ্র্যপীড়িত সংসারে অপু-দুর্গাকে কত কষ্টে তিনি মানুষ করছিলেন—সেই দুর্গা তাকে ছেড়ে আকাশের নীলিমায় হারিয়ে গেছে আর কোনোদিনও ফিরে আসবে না। দুর্গাপূজার আগেই তার দুর্গার ভাসান হয়ে গেছে—এই বেদনাভার সর্বজয়াকে মর্মে মর্মে দগ্ধ করছিল। তাই প্রশ্নোক্ত মন্তব্যটির মাধ্যমে সর্বজয়ার হৃদয়বিদারক বেদনারই প্রকাশ ঘটেছে।

আরও পড়ুন – ‘তাহার খেয়ালই থাকে না কোনদিক দিয়া বেলা গেল।’—কার কথা বলা হয়েছে? কীভাবে তার বেলা যায়?


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “‘মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে’—কে, কখন উক্তিটি করেছেন? উক্তিটির মাধ্যমে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

নিশ্চিন্দিপুরে অপুর দেখা শেষ চড়কমেলার পরিচয় দাও। এই প্রসঙ্গে অপুর মনোভাবের পরিচয় দাও।

নিশ্চিন্দিপুরে অপুর দেখা শেষ চড়কমেলার পরিচয় দাও। এই প্রসঙ্গে অপুর মনোভাবের পরিচয় দাও।

'এ সকল কথাই সে আজ পড়িয়াছে।'—কোন্ কথা সে পড়েছে? কোন্ ছবি তার মনকে মুগ্ধ করেছে?

‘এ সকল কথাই সে আজ পড়িয়াছে।’—কোন্ কথা সে পড়েছে? কোন্ ছবি তার মনকে মুগ্ধ করেছে?

'হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল!'—কখন, কোন্ অনুভূতিতে অপুর মন ভরে গিয়েছিল?

‘হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল!’—কখন, কোন্ অনুভূতিতে অপুর মন ভরে গিয়েছিল?

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নিশ্চিন্দিপুরে অপুর দেখা শেষ চড়কমেলার পরিচয় দাও। এই প্রসঙ্গে অপুর মনোভাবের পরিচয় দাও।

‘এ সকল কথাই সে আজ পড়িয়াছে।’—কোন্ কথা সে পড়েছে? কোন্ ছবি তার মনকে মুগ্ধ করেছে?

‘হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল!’—কখন, কোন্ অনুভূতিতে অপুর মন ভরে গিয়েছিল?

‘সত্যই সে ভুলে নাই!’—কে, কাকে, কীভাবে মনে রেখেছে? | পথের পাঁচালী

‘দুর্গা তাহাকে আরও কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল’— দুর্গা কখন এমন করেছিল নিজের ভাষায় লেখো।