মাধ্যমিক গণিত – বৃত্ত সম্পর্কিত উপপাদ্য – কষে দেখি – 3.1

Rahul

Home » মাধ্যমিক গণিত – বৃত্ত সম্পর্কিত উপপাদ্য – কষে দেখি – 3.1

এই আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) গণিতের তৃতীয় অধ্যায়, ‘বৃত্ত সম্পর্কিত উপপাদ্য’ -এর ‘কষে দেখি – 3.1’ বিভাগের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। এই আর্টিকেলটি তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে।

বৃত্ত সম্পর্কিত উপপাদ্য-মাধ্যমিক গণিত

1. পাশের O কেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ PAQ বৃত্তাংশে অবস্থিত লিখি।

উত্তর – OP, OA, DC, OQ

2. নীচের ___ -এ বুঝে লিখি –

(i) একটি বৃত্তে ___ বিন্দু আছে।

উত্তর – একটি বৃত্তে অসংখ্য বিন্দু আছে।

(ii) বৃত্তের বৃহত্তম জ্যা ___।

উত্তর – বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাস

(iii) জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ___ বিভক্ত করে।

উত্তর – জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বৃত্তাংশে বিভক্ত করে।

(iv) বৃত্তের সকল ব্যাস ___ বিন্দুগামী।

উত্তর – বৃত্তের সকল ব্যাস কেন্দ্র বিন্দুগামী।

(v) দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য ___ হবে।

উত্তর – দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে।

(vi) একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ___ -এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল।

উত্তর – একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ-এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল।

(vii) বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা ___।

উত্তর – বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বড়ো

3. স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ নির্দেশ করি।

উত্তর –

স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ নির্দেশ করি।

কেন্দ্র = O

জ্যা = CD

ব্যাস = AB

ব্যাসার্ধ = OA = OB = OE

উপচাপ = XY, অধিচাপ = XPY

4. সত্য না মিথ্যা লিখি –

(i) বৃত্ত একটি সামতলিক চিত্র।

উত্তর – সত্য।

(ii) বৃত্তাংশ (Segment) একটি সামতলিক ক্ষেত্র।

উত্তর – সত্য।

বৃত্তকলা (Sector) একটি সামতলিক ক্ষেত্র।

(iii) বৃত্তকলা (Sector) একটি সামতলিক ক্ষেত্র।

উত্তর – সত্য।

জ্যা একটি সরলরেখাংশ।

(iv) জ্যা একটি সরলরেখাংশ।

উত্তর – সত্য।

চাপ একটি সরলরেখাংশ।

(v) চাপ একটি সরলরেখাংশ।

উত্তর – মিথ্যা।

একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে।

(vi) একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে।

উত্তর – মিথ্যা।

একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটিই বৃত্ত আঁকা সম্ভব।

(vii) একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটিই বৃত্ত আঁকা সম্ভব।

উত্তর – মিথ্যা।

দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান।

(viii) দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান।

উত্তর – সত্য।


এই আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) গণিতের তৃতীয় অধ্যায়, ‘বৃত্ত সম্পর্কিত উপপাদ্য’ -এর ‘কষে দেখি – 3.1’ বিভাগের সমস্ত সমস্যার সমাধান করা হয়েছে।

আশা করি, এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়ক হয়েছে। যদি কোনো প্রশ্ন, মতামত বা সাহায্যের প্রয়োজন হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করুন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – বিষয়সংক্ষেপ