এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ “রোধ” নিয়ে আলোচনা করব। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “রোধ” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই “রোধ” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

রোধের গুণগত সংজ্ঞা দাও।
রোধ – যে ধর্মের জন্য পরিবাহী তার মধ্যে তড়িৎ চলাচলে বাধা দেয়, পরিবাহীর সেই ধর্মকে ওই পরিবাহীর রোধ বলে।
রোধকের সংজ্ঞা দাও।
রোধক – যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎকে বাধা দেয়, তাকে ওই পরিবাহীর রোধ বলে। পরিবাহীর একটি নির্দিষ্ট রোধ থাকে বলে পরিবাহীকে রোধক বলে।
আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কাকে বলে? এর একক কী?
আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক – কোনো উপাদানের একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের রোধকে ওই উপাদানের রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলে।
আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক একক – রোধাঙ্কের একক ওহম-সেমি বা ওহম-মিটার।
তামার রোধাঙ্ক 1.68 × 10-6 ওহম-সেমি (20°C) বলতে কী বোঝো?
‘তামার রোধাঙ্ক 1.68 × 10-6 ওহম-সেমি’ বলতে বোঝায় যে, নির্দিষ্ট তাপমাত্রায় এক সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি তামার ঘনকের দুটি বিপরীত তলের মাঝের রোধ 1.68 × 10-6 ওহম।
উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহীর রোধাঙ্ক কীভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাও।
উষ্ণতা বৃদ্ধিতে প্রায় সমস্ত পরিবাহীর রোধাঙ্ক বৃদ্ধি পায়। উষ্ণতার অল্প পাল্লায় উষ্ণতা (θ) এর সঙ্গে রোধাঙ্ক (p) নিম্নলিখিত সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়।
ρθ = ρ0[1 + α(θ – θ0)]
যেখানে, α হল রোধের উষ্ণতা গুণাঙ্ক।

উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কীভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাও।
উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী পদার্থের রোধাঙ্ক অত্যন্ত দ্রুত হ্রাস পায়। চিত্রে তা দেখানো হল –

উষ্ণতার সঙ্গে অতিপরিবাহীর রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্র কীরূপ হবে?
উষ্ণতার সঙ্গে অতিপরিবাহীর রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্র দেখানো হল।

4.2K তাপমাত্রার নীচে পারদের রোধাঙ্ক হঠাৎ করে হ্রাস পেয়ে শূন্যের নিকটবর্তী হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ “রোধ” নিয়ে আলোচনা করেছি। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “রোধ” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই “রোধ” অংশটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment