মাধ্যমিক ভৌতবিজ্ঞান – চলতড়িৎ – রোধ

Souvick

Home » মাধ্যমিক ভৌতবিজ্ঞান – চলতড়িৎ – রোধ

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ “রোধ” নিয়ে আলোচনা করব। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “রোধ” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই “রোধ” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান - চলতড়িৎ - রোধ

রোধের গুণগত সংজ্ঞা দাও।

রোধ – যে ধর্মের জন্য পরিবাহী তার মধ্যে তড়িৎ চলাচলে বাধা দেয়, পরিবাহীর সেই ধর্মকে ওই পরিবাহীর রোধ বলে।

রোধকের সংজ্ঞা দাও।

রোধক – যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎকে বাধা দেয়, তাকে ওই পরিবাহীর রোধ বলে। পরিবাহীর একটি নির্দিষ্ট রোধ থাকে বলে পরিবাহীকে রোধক বলে।

আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কাকে বলে? এর একক কী?

আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক – কোনো উপাদানের একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের রোধকে ওই উপাদানের রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলে।

আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক একক – রোধাঙ্কের একক ওহম-সেমি বা ওহম-মিটার।

তামার রোধাঙ্ক 1.68 × 10-6 ওহম-সেমি (20°C) বলতে কী বোঝো?

‘তামার রোধাঙ্ক 1.68 × 10-6 ওহম-সেমি’ বলতে বোঝায় যে, নির্দিষ্ট তাপমাত্রায় এক সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি তামার ঘনকের দুটি বিপরীত তলের মাঝের রোধ 1.68 × 10-6 ওহম।

উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহীর রোধাঙ্ক কীভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাও।

উষ্ণতা বৃদ্ধিতে প্রায় সমস্ত পরিবাহীর রোধাঙ্ক বৃদ্ধি পায়। উষ্ণতার অল্প পাল্লায় উষ্ণতা (θ) এর সঙ্গে রোধাঙ্ক (p) নিম্নলিখিত সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়।

ρθ = ρ0[1 + α(θ – θ0)]

যেখানে, α হল রোধের উষ্ণতা গুণাঙ্ক।

উষ্ণতার সঙ্গে পরিবাহীর রোধাঙ্কের পরিবর্তন

উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কীভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাও।

উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী পদার্থের রোধাঙ্ক অত্যন্ত দ্রুত হ্রাস পায়। চিত্রে তা দেখানো হল –

উষ্ণতার সঙ্গে অর্ধপরিবাহীর রোধাঙ্কের পরিবর্তন

উষ্ণতার সঙ্গে অতিপরিবাহীর রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্র কীরূপ হবে?

উষ্ণতার সঙ্গে অতিপরিবাহীর রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্র দেখানো হল।

উষ্ণতার সঙ্গে অতিপরিবাহীর রোধাঙ্কের পরিবর্তন

4.2K তাপমাত্রার নীচে পারদের রোধাঙ্ক হঠাৎ করে হ্রাস পেয়ে শূন্যের নিকটবর্তী হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ “রোধ” নিয়ে আলোচনা করেছি। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “রোধ” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই “রোধ” অংশটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর