মাস্টারদা সূর্য সেন সম্পর্কে আলোচনা করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন? মাস্টারদা সূর্য সেন সম্পর্কে আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন? মাস্টারদা সূর্য সেন সম্পর্কে আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন? মাস্টারদা সূর্য সেন সম্পর্কে আলোচনা করো।

মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন?

বিপ্লবী সূর্য সেন পূর্ব বাংলার চট্টগ্রাম অঞ্চলে বিপ্লবী আন্দোলন গড়ে তোলেন। তাঁর নেতৃত্বে একদল দুঃসাহসী তরুণ বিপ্লবী 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন এবং জালালাবাদ পাহাড়ে ইংরেজ বাহিনীর সঙ্গে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। পরে তিনি ধরা পড়েন এবং 1934 খ্রিস্টাব্দে তাঁকে ফাঁসি দেওয়া হয়। পেশায় স্কুল শিক্ষক ছিলেন বলে তিনি ‘মাস্টারদা’ নামে সমধিক পরিচিত। স্বাধীনতা আন্দোলনের শহিদ হিসেবে তিনি আমাদের কাছে স্মরণীয়।

মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন? মাস্টারদা সূর্য সেন সম্পর্কে আলোচনা করো।

মাস্টারদা সূর্য সেন সম্পর্কে আলোচনা করো।

ভূমিকা –

ভারতের স্বাধীনতা যুদ্ধের এক উজ্জ্বল জ্যোতিষ্ক মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের হোতা, মহানায়ক হলেন মাস্টারদা সূর্য সেন।

মাস্টারদা সূর্য সেনের জন্ম –

1894 সালের 22 মার্চ বাংলা দেশের চট্টগ্রাম জেলার নোয়াপাড়া গ্রামে মাস্টারদার জন্ম।

মাস্টারদা সূর্য সেনের শিক্ষা –

তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় নোয়াপাড়া গ্রামের স্কুলে। এরপর বহরমপুর কলেজ থেকে তিনি বি. এ পাশ করেন।

মাস্টারদা সূর্য সেনের কর্মজীবন –

তাঁর কর্মজীবন শুরু হয় চট্টগ্রাম ন্যাশনাল হাইস্কুলে অঙ্কের শিক্ষক রূপে। তিনি সকলেরই অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন সকলেই তাঁকে ‘মাস্টারদা’ বলে ডাকত।

মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী আন্দোলন –

ভারতের স্বাধীনতা লাভই ছিল তাঁর জীবনের লক্ষ্য। তিনি স্থানীয় যুবকদের নিয়ে ‘ইন্ডিয়ান রিপাব্লিক আর্মি’ নামে সশস্ত্রদল গড়ে তোলেন। 1923 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর অর্থ সংগ্রহের জন্য তাঁরা রে কোম্পনির একটি গাড়ি থেকে প্রচুর অর্থ লুঠ করেন। তাঁর বিপ্লবী কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন – গণেশ ঘোষ, অনন্ত সিংহ, লোকনাথ বল, জীবন ঘোষাল, নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, প্রমুখ। গুপ্ত সমিতিতে নারীদেরও তিনি নিয়ে আসেন। এঁদের মধ্যে ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত প্রমুখ। নারীরাও যে স্বাধীনতা যজ্ঞে পিছিয়ে নেই সেটা প্রমাণ করাই ছিল মাস্টারদার লক্ষ্য। সূর্য সেনের নেতৃত্বে ইণ্ডিয়ান রিপাব্লিক আর্মির লক্ষ্য ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা। এই পরিকল্পনা অনুযায়ী 1930 সালের 18ই এপ্রিল একসঙ্গে সরকারি অস্ত্রাগার, রেলওয়ে অস্ত্রাগার, জেলখানা, পুলিশ অস্ত্রাগার আক্রমণ করা হয়। এই সময়ই ইন্ডিয়ান রিপাব্লিক আর্মি সূর্য সেনের নেতৃত্বে একটি কুঠি নির্মাণ করেন। ইংরেজদের পতাকা পুড়িয়ে ভারতের জাতীয় পতাকা ওড়ানো হয়। ইংরেজ সরকার তখন মাস্টারদা ও অন্যান্য বিপ্লবীদের ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। মাস্টারদার মাথার দাম ঘোষণা করা হয় দশ হাজার টাকা। এরপর তাঁরা আত্মগোপন করেন। এই ভাবে আত্মগোপন করে তিন বছর কেটে যায়। অবশেষে এক বিশ্বাসঘাতক ভারতীয় তাঁকে ধরিয়ে দেয়। দিনটি ছিল 1933 সালের 2 ফেব্রুয়ারি। বিচারে মাস্টারদার ফাঁসি হয়। 1934 সালের 12ই জানুয়ারি গোপনে চট্টগ্রাম জেলে রাত্রে মাস্টারদার ফাঁসি হয়। গণ্ডগোল হওয়ার ভয়ে সেই রাত্রেই তাঁর মরদেহ গোপনে জাহাজে করে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানে ফেলে দেয় ইংরেজ সরকার।

উপসংহার –

মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ভারতীয় তরুণ বিপ্লবীদের প্রাণে নতুন এক প্রেরণা এনে দেয়। তারা দ্বিগুণ উৎসাহে বিপ্লববাদের আগুনে নিজেদের সঁপে দেয়। আমরাও মাস্টারদা সূর্য সেনের কথা অন্তরের সঙ্গে স্মরণ করি।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন? মাস্টারদা সূর্য সেন সম্পর্কে আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন? মাস্টারদা সূর্য সেন সম্পর্কে আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জলদূষণের কুফলগুলি লেখো।

মাধ্যমিক জীবনবিজ্ঞান – জলদূষণের কারণগুলি লেখো | পরিবেশদূষণ

মাধ্যমিক জীবনবিজ্ঞান – বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতি ও ব্যবহৃত যন্ত্রসমূহ

বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

অ্যাসিড বৃষ্টির প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান | Effects of Acid Rain in Bengali