মিয়োসিস কোশ বিভাজনের তাৎপর্য

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মিয়োসিস কোশ বিভাজনের তাৎপর্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মিয়োসিস কোশ বিভাজনের তাৎপর্য লেখো।

মিয়োসিস কোশ বিভাজনের তাৎপর্য লেখো।

মিয়োসিস কোশ বিভাজনের তাৎপর্যগুলি নীচে উল্লেখ করা হল –

  • প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা – মিয়োসিস কোশ বিভাজনের ফলে ডিপ্লয়েড (2n) জনন মাতৃকোশ বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড (n) অপত্য কোশের সৃষ্টি হয়। দুটি হ্যাপ্লয়েড কোশ জননকার্যের সময় মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট (2n) গঠন করে। জাইগোটটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পূর্ণাঙ্গ ডিপ্লয়েড জীব গঠিত হয়। অর্থাৎ এই কোশ বিভাজন পদ্ধতিতে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে।
  • গ্যামেট সৃষ্টি – জনন মাতৃকোশ থেকে মিয়োসিস পদ্ধতিতে উৎপন্ন বিপরীত গ্যামেটদ্বয়ের মিলনের ফলেই যৌন জনন সম্পন্ন হয়, তাই গ্যামেট উৎপাদনের মাধ্যমে নতুন জীব সৃষ্টিতে মিয়োসিসের ভূমিকা অপরিসীম।
  • জীবের জিনগত প্রকরণ সৃষ্টি – মিয়োসিস কোশ বিভাজনের সময় নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে যার ফলে পিতা-মাতার বৈশিষ্ট্যগুলি সৃষ্ট গ্যামেটে সঞ্চারিত হয় এবং নতুন বৈশিষ্ট্যযুক্ত জীবের সৃষ্টি হয়। একেই প্রকরণ বলে।
  • অভিব্যক্তি – মিয়োসিস কোশ বিভাজন জৈব অভিব্যক্তির পথকে প্রশস্ত করে।
  • জনুক্রম – নিয়ন্ত্রণে রাখা মিয়োসিস কোশ বিভাজনের ফলে ডিপ্লয়েড (2n) জনু থেকে হ্যাপ্লয়েড (n) জনু গঠিত হয় যার মাধ্যমে জনুক্রম বজায় থাকে।
মিয়োসিস কোশ বিভাজন

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মিয়োসিস কোশ বিভাজনের তাৎপর্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ কী? যানবাহন থেকে নির্গত ধোঁয়া কীভাবে বায়ুকে দূষিত করে?

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ ও যানবাহনের ধোঁয়ায় বায়ুদূষণ

দূষণ কাকে বলে? দূষণের প্রকারভেদগুলি কী কী? এবং তাদের সংজ্ঞা দাও।

দূষণ কাকে বলে ও দূষণের প্রকারভেদ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ লেখো।

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সাধু ও চলিত রীতি

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সমাস

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও অব্যয়