এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো:
“YYRR (বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্যের গোল ও হলুদ বীজযুক্ত) মটর গাছ ও yyrr (বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত) মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে প্রথম অপত্য জনুতে প্রাপ্ত উদ্ভিদগুলির জিনোটাইপ কী হবে? উক্ত দ্বিসংকর জননের F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লেখো। অথবা, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো।”
এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ”-এর “বংশগতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

দ্বিসংকর জনন কাকে বলে?
দু-জোড়া পরস্পর বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে পরনিষেক বা সংকরায়ণ ঘটানোকে বলা হয় দ্বিসংকর জনন (Dihybrid Cross)।
মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা
- মেন্ডেল বিশুদ্ধ হলুদ-গোল বীজবিশিষ্ট মটর গাছের সঙ্গে বিশুদ্ধ সবুজ-কুঞ্চিত বীজবিশিষ্ট মটর গাছের ইতর পরাগযোগ ঘটান।
- ইতর পরাগযোগের ফলে প্রথম অপত্য জনু বা F1 জনুতে উৎপন্ন মটর গাছগুলি হলুদ এবং গোলাকার বীজবিশিষ্ট হয়।
- প্রথম অপত্য জনু বা F1 জনুতে সৃষ্ট গাছগুলির মধ্যে পুনরায় মেন্ডেল স্বপরাগযোগ ঘটান।
- এর ফলে দ্বিতীয় অপত্য জনু বা F2 জনুতে সৃষ্ট মটর গাছগুলির 9 ভাগ হলুদ-গোলাকার, 3 ভাগ হলুদ-কুঞ্চিত, 3 ভাগ সবুজ-গোলাকার এবং 1 ভাগ সবুজ-কুঞ্চিত বৈশিষ্ট্যযুক্ত বীজ সৃষ্টি হয়। (অর্থাৎ, ফিনোটাইপ অনুপাত = 9:3:3:1)
প্রথম অপত্য জনুর জিনোটাইপ ও F2 জনুর অনুপাত
- প্রথম অপত্য জনুর (F1) জিনোটাইপ – YYRR এবং yyrr মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে, প্রথম অপত্য জনুতে (F1) প্রাপ্ত উদ্ভিদগুলির জিনোটাইপ হবে YyRr (সংকর হলুদ ও গোলাকার)।
- F2 জনুর ফিনোটাইপ অনুপাত – দ্বিসংকর জননের দ্বিতীয় অপত্য বা F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি হলো 9:3:3:1।
দ্বিসংকর জননের চেকার বোর্ড (Punnett Square) –
নিচে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষার F2 জনুর ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখানো হলো:
| পুং গ্যামেট (♂) / স্ত্রী গ্যামেট (♀) | YR (হলুদ-গোল) | Yr (হলুদ-কুঞ্চিত) | yR (সবুজ-গোল) | yr (সবুজ-কুঞ্চিত) |
| YR (হলুদ-গোল) | YYRR | YYRr | YyRR | YyRr |
| Yr (হলুদ-কুঞ্চিত) | YYRr | YYrr | YyRr | Yyrr |
| yR (সবুজ-গোল) | YyRR | YyRr | yyRR | yyRr |
| yr (সবুজ-কুঞ্চিত) | YyRr | Yyrr | yyRr | yyrr |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “YYRR (বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্যের গোল ও হলুদ বীজযুক্ত) মটর গাছ ও yyrr (বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত) মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে প্রথম অপত্য জনুতে প্রাপ্ত উদ্ভিদগুলির জিনোটাইপ কী হবে? উক্ত দ্বিসংকর জননের F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লেখো। অথবা, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ” -এর “বংশগতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment