প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

Souvick

Home » প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল আছে এমন একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। এর থেকে তুমি কোন্ সিদ্ধান্তে উপনীত হলে?” — নিয়ে আলোচনা করব।

এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন”-এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল আছে এমন একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। এর থেকে তুমি কোন্ সিদ্ধান্তে উপনীত হলে?

মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও তার সিদ্ধান্ত

বিভিন্ন প্রকার মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের ক্রমপরিণতি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, সকল প্রকার মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ কিছুদিন পর্যন্ত গঠনগত ও আকৃতিগতভাবে প্রায় একই রকমের হয়ে থাকে।

বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী, যেমন – মাছ, স্যালামান্ডার, কচ্ছপ, মুরগি, মানুষ ইত্যাদির ভ্রূণ প্রথম পর্যায়ে নির্দিষ্ট কয়েকটি দশা অতিক্রম করে। যেমন:

  • জাইগোট (Zygote)
  • মরুলা (Morula)
  • ব্লাস্টুলা (Blastula)
  • গ্যাস্ট্রুলা (Gastrula)

এদের মধ্যে জাইগোট হলো একটিমাত্র কোশবিশিষ্ট।

ভ্রূণতত্ত্বগত প্রমাণ থেকে প্রাপ্ত সিদ্ধান্ত

মেরুদণ্ডী প্রাণীদের তুলনামূলক ভ্রূণতত্ত্বগত প্রমাণ থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে— মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ী এই শ্রেণিগুলির একই উদ্বংশীয় জীব থেকে উদ্ভব ঘটেছে।

একটিমাত্র কোশ থেকে পরিণত কোনো জীবদেহের আকৃতিলাভ পর্যন্ত ধারাবাহিক ধাপগুলিকে জীবের ব্যক্তিজনি বা অন্টোজেনি (Ontogeny) বলে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল আছে এমন একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। এর থেকে তুমি কোন্ সিদ্ধান্তে উপনীত হলে?” — নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ