মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ও প্রেসবায়োপিয়া কাকে বলে? এই ত্রুটি প্রতিকার করার পদ্ধতি

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ও প্রেসবায়োপিয়া কাকে বলে? অক্ষিগোলকের এই সকল ত্রুটি প্রতিকার করার পদ্ধতি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ও প্রেসবায়োপিয়া কাকে বলে? অক্ষিগোলকের এই সকল ত্রুটি প্রতিকার করার পদ্ধতি উল্লেখ করো।

মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ও প্রেসবায়োপিয়া কাকে বলে? অক্ষিগোলকের এই সকল ত্রুটি প্রতিকার করার পদ্ধতি উল্লেখ করো।

নিকটবন্ধ দৃষ্টি (Myopia) – অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হওয়ায় ও লেন্সটি স্বাভাবিকের তুলনায় বেশি উত্তল বা পুরু হওয়ায় বস্তুটির প্রতিবিম্ব রেটিনার সামনে সৃষ্টি হয়, ফলে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে, তাকে নিকটবদ্ধ দৃষ্টি বা মায়োপিয়া বলে।

দূরবন্ধ দৃষ্টি (Hypermetropia) – অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোটো হওয়ায় এর লেন্সটি স্বাভাবিকের থেকে বেশি পাতলা হওয়ায় বস্তুটির প্রতিবিম্ব রেটিনার পশ্চাতে সৃষ্টি হয়, ফলে নিকটের দৃষ্টি ব্যাহত হয় ও দূরের দৃষ্টি ঠিক থাকে, একে দূরবদ্ধ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলে।

প্রেসবায়োপিয়া – সাধারণত চল্লিশোর্ধ্ব বয়সের মানুষের ক্ষেত্রে লেন্সের সংকোচন ও প্রসারণশীলতা হ্রাস পাওয়ার ফলে কাছের বস্তুকে দেখতে না পাওয়াকে প্রেসবায়োপিয়া বলে।

অক্ষিগোলকের বিভিন্ন ত্রুটি (যেমন – মায়োপিয়া, হাইপার-মেট্রোপিয়া ও প্রেসবায়োপিয়া) প্রতিকার করার পদ্ধতিগুলি হল –

মায়োপিয়া -এর প্রতিকার – অবতল লেন্সযুক্ত চশমা বা অবতল কনট্যাক্ট লেন্স ব্যবহারে এই রোগ প্রতিকার করা যায়।

হাইপারমেট্রোপিয়া -এর প্রতিকার – উত্তল লেন্সযুক্ত চশমা বা উত্তল কনট্যাক্ট লেন্স ব্যবহার করে এই রোগ প্রতিকার করা হয়।

প্রেসবায়োপিয়া -এর প্রতিকার – উত্তল লেন্সযুক্ত চশমা বা উত্তল প্রকৃতির কনট্যাক্ট লেন্স ব্যবহার করে এই ত্রুটি সংশোধন করা যায়। কিন্তু ওই ব্যক্তির একই সঙ্গে মায়োপিয়া থাকলে ওই একই চশমার লেন্সে অবতল অংশও রাখা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে বাইফোকাল লেন্স (‘+’ ও ‘-‘ পাওয়ার) ব্যবহার করা হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ও প্রেসবায়োপিয়া কাকে বলে? অক্ষিগোলকের এই সকল ত্রুটি প্রতিকার করার পদ্ধতি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

জলদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্বন্ধে লেখো।

মাধ্যমিক জীবনবিজ্ঞান: জলদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা

জলদূষণের কুফলগুলি লেখো।

জলদূষণের কুফলগুলি লেখো।

জলদূষণের কারণগুলি লেখো।

মাধ্যমিক জীবনবিজ্ঞান – জলদূষণের কারণগুলি লেখো | পরিবেশদূষণ

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাধ্যমিক জীবনবিজ্ঞান: জলদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা

জলদূষণের কুফলগুলি লেখো।

মাধ্যমিক জীবনবিজ্ঞান – জলদূষণের কারণগুলি লেখো | পরিবেশদূষণ

মাধ্যমিক জীবনবিজ্ঞান – বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতি ও ব্যবহৃত যন্ত্রসমূহ

বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)