এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নিকটবদ্ধ দৃষ্টি বা মায়োপিয়া কাকে বলে? দূরবদ্ধ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কাকে বলে?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

নিকটবদ্ধ দৃষ্টি বা মায়োপিয়া কাকে বলে?
চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হওয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে সৃষ্টি হয়, এর ফলে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে, একে নিকটবদ্ধ দৃষ্টি বা মায়োপিয়া বলে। অবতল লেন্সের চশমা বা অবতল কনট্যাক্ট লেন্স ব্যবহারে এই রোগ নিরাময় সম্ভব।
দূরবদ্ধ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কাকে বলে?
চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোটো হওয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার পশ্চাতে পড়ে এবং এর ফলে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে, একে দূরবদ্ধ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলে। উত্তল লেন্সের চশমা ব্যবহারে এই রোগ নিরাময় সম্ভব।
মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া-র তুলনামূলক পার্থক্য
| বৈশিষ্ট্য | মায়োপিয়া (Myopia / হ্রস্বদৃষ্টি) | হাইপারমেট্রোপিয়া (Hypermetropia / দীর্ঘদৃষ্টি) |
| সাধারণ সংজ্ঞা | কাছের বস্তু স্পষ্ট দেখা যায়, কিন্তু দূরের বস্তু ঝাপসা মনে হয়। | দূরের বস্তু স্পষ্ট দেখা যায়, কিন্তু কাছের বস্তু ঝাপসা মনে হয়। |
| প্রতিবিম্বের অবস্থান | বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে তৈরি হয়। | বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে তৈরি হয়। |
| অক্ষিগোলকের আকার | অক্ষিগোলকের দৈর্ঘ্য স্বাভাবিকের চেয়ে বেশি হয়। | অক্ষিগোলকের দৈর্ঘ্য স্বাভাবিকের চেয়ে কম হয়। |
| লেন্সের ফোকাস দূরত্ব | চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে যায় (লেন্স বেশি বাঁকানো হয়)। | চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যায় (লেন্স পাতলা হয়ে যায়)। |
| প্রতিকার/লেন্স | এটি সংশোধনের জন্য অবতল লেন্স (Concave Lens) ব্যবহার করা হয়। | এটি সংশোধনের জন্য উত্তল লেন্স (Convex Lens) ব্যবহার করা হয়। |
| পাওয়ার (Power) | চশমার পাওয়ার ঋণাত্মক (-ve) হয়। | চশমার পাওয়ার ধনাত্মক (+ve) হয়। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নিকটবদ্ধ দৃষ্টি বা মায়োপিয়া কাকে বলে? দূরবদ্ধ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কাকে বলে?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment