এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ন্যাস্টিক চলন কাকে বলে? ন্যাস্টিক চলনের প্রকারভেদগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ন্যাস্টিক চলন কাকে বলে? ন্যাস্টিক চলনের প্রকারভেদগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো।
ন্যাস্টিক চলন যে প্রকার আবিষ্ট বক্রচলনে উদ্ভিদ অঙ্গের চলন উদ্দীপকের তীব্রতার তারতম্যের দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত হয়, তাকে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে।
ন্যাস্টিক চলনের প্রকারভেদ –
- ফোটোন্যাস্টি বা আলোকব্যাপ্তি চলন – উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন আলোকের তীব্রতার প্রভাবে হলে, তাকে ফোটোন্যাস্টি চলন বলে। যেমন – পদ্মফুল, সূর্যমুখী দিনের বেশি আলোতে ফোটে এবং রাতের মৃদু আলোতে মুদে যায়।
- থার্মোন্যাস্টি চলন বা তাপব্যাপ্তি চলন – উষ্ণতার তীব্রতার তারতম্যে উদ্ভিদ অঙ্গের ব্যাপ্তি চলন ঘটলে, তাবে থার্মোন্যাস্টি চলন বলে। যেমন – টিউলিপ ফুল দিনের উন্নত বৃদ্ধির সঙ্গে ফোটে, শিম্বিগোত্রীয় উদ্ভিদের পক্ষল যৌগিকপত্র বেশি উষ্ণতায় মুদে যায়।
- সিসমোন্যাস্টি বা স্পর্শব্যাপ্তি চলন – স্পর্শ বা আঘাতজনিত উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গে যে ব্যাপ্তি চলন হয়, তাকে সিসমোন্যাস্টি চলন বলে। যেমন – লজ্জাবতী উদ্ভিদের পাতা স্পর্শ করলে এরা নুয়ে পড়ে।
- কেমোন্যাস্টি বা রসায়নব্যাপ্তি চলন – যে প্রকার ন্যাস্টিক চলন রাসায়নিক পদার্থের প্রভাবে ঘটে, উদ্ভিদের সেই প্রকার ন্যাস্টিক চলনকে কেমোন্যাস্টি চলন বলে। যেমন – সূর্যশিশির গাছের পাতায় পতঙ্গ বসলে পাতার কর্ষিকা গুটিয়ে যায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ন্যাস্টিক চলন কাকে বলে? ন্যাস্টিক চলনের প্রকারভেদগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment