এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নিউরোন এবং স্নায়ু কাকে বলে? নিউরোন ও স্নায়ুর মধ্যে সম্পর্ক কী?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

নিউরোন এবং স্নায়ু কাকে বলে?
নিউরোন – স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে নিউরোন বা স্নায়ুকোশ বলে। এটি কোশদেহ ও প্রবর্ধক (অ্যাক্সন, ডেনড্রন) দ্বারা গঠিত।
স্নায়ু – অসংখ্য স্নায়ুকোশের অ্যাক্সন ও ডেনড্রাইটস একত্রিত হয়ে সৃষ্ট স্নায়ুগুচ্ছ যার মাধ্যমে স্নায়ুস্পন্দন পরিবাহিত হয়, তাকে স্নায়ু বলে।
নিউরোন ও স্নায়ুর মধ্যে সম্পর্ক কী?
নিউরোন এবং স্নায়ুর মধ্যে সম্পর্ক –
- স্নায়ুকোশের প্রলম্বিত অংশ হল অ্যাক্সন। অ্যাক্সনের মায়েলিন শিদ (উপস্থিত থাকলে) ও নিউরোলেম্মার বাইরে এন্ডোনিউরিয়াম নামক যোগকলার আবরণ থাকলে তাকে স্নায়ুতন্তু বলে। এরকম অনেক স্নায়ুতন্তুরগুচ্ছের বাইরে পেরিনিউরিয়াম নামক যোগকলার আবরণ অবস্থান করে ও এটি রক্তবাহ যুক্ত হয়।
- রক্তবাহ সমন্বিত এবং পেরিনিউরিয়াম নামক যোগকলার আবরণ দ্বারা আবৃত স্নায়ুতন্তু বা স্নায়ুতন্তুগুচ্ছের বাইরে এপিনিউরিয়াম নামক যোগকলার আবরণযুক্ত হলে তাকে স্নায়ু বলে।
- স্নায়ুস্পন্দন গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং সাড়া বা রেসপন্স কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকে পৌঁছোয়। এই স্নায়ুতন্তু বা স্নায়ুতন্তুগুচ্ছের মাধ্যমে। সুতরাং, এককভাবে বা গুচ্ছাকারে অবস্থিত বিভিন্ন যোগকলার আবরণ দ্বারা বেষ্টিত ও রক্তবাহ সমন্বিত অ্যাক্সন, স্নায়ু হিসেবে বিবেচিত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নিউরোন এবং স্নায়ু কাকে বলে? নিউরোন ও স্নায়ুর মধ্যে সম্পর্ক কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment