এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশন কাকে বলে? নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশনের পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” -এর “নাইট্রোজেন চক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশন কাকে বলে?
অ্যামোনিফিকেশন – মাটিতে অবস্থিত বিয়োজকদের (জীবাণু, ছত্রাক) ক্রিয়ার ফলে মৃত জীবদেহের প্রোটিন অংশ প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় পরিণত হয়। এই পদ্ধতিকে অ্যামোনিফিকেশন বলে।
নাইট্রিফিকেশন – যে পদ্ধতিতে জীবাণুর ক্রিয়ার ফলে মৃত্তিকাস্থ অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট (NO₂) এবং পরে নাইট্রেট (NO₃) যৌগে পরিণত হয়, তাকে নাইট্রিফিকেশন বলা হয়।
নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশনের পার্থক্য লেখো
নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশনের পার্থক্য –
| বিষয় | নাইট্রিফিকেশন | অ্যামোনিফিকেশন |
| রূপান্তর | এই পদ্ধতিতে অ্যামোনিয়া নাইট্রেটে রূপান্তরিত হয়। | এই পদ্ধতিতে উদ্ভিদ ও প্রাণীর জটিল প্রোটিন, N₂ ঘটিত রেচনজাত পদার্থ, পচা মৃতদেহ বিশ্লিষ্ট হয়ে অ্যামোনিয়ার সৃষ্টি হয়। |
| জীবাণুর প্রকৃতি | নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশনে সাহায্য করে। | অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে। |
| পর্যায় | এটি দুটি পর্যায়ে ঘটে অর্থাৎ প্রথমে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট ও পরে নাইট্রাইট থেকে নাইট্রেটের সৃষ্টি হয়। | অ্যামোনিফিকেশন একটি পর্যায়ে সম্পাদিত হয়। |
| উদাহরণ | Nitrosomonas (নাইট্রোসোমোনাস), Nitrobacter (নাইট্রোব্যাক্টর) প্রভৃতি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সাহায্য করে। | Bacillus mycoides (ব্যাসিলাস মাইকয়ডিস), Bacillus vulgaris (ব্যাসিলাস ভালগারিস) প্রভৃতি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া সাহায্য করে। |
Also Read, ডিনাইট্রিফিকেশন বলতে কী বোঝো ও এর তাৎপর্য
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশন কাকে বলে? নাইট্রিফিকেশন এবং অ্যামোনিফিকেশনের পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” -এর “নাইট্রোজেন চক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment