আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক — ‘উদ্ভিদের নাইট্রোজেনবিহীন জৈব আম্লিক হরমোন অর্থাৎ জিবেরেলিন (Gibberellin) ও তার বৈশিষ্ট্য’ — নিয়ে আলোচনা করব। ‘জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়’ অধ্যায়ের অন্তর্গত এই প্রশ্নটি মাধ্যমিক ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই কমন। তাই শিক্ষার্থীদের সুবিধার জন্য আজ আমরা এই বিষয়টি সহজভাবে পয়েন্ট আকারে তুলে ধরব।

উদ্ভিদের একটি নাইট্রোজেনবিহীন জৈব আম্লিক হরমোনের নাম উল্লেখসহ হরমোনটির কয়েকটি বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উদ্ভিদের একটি নাইট্রোজেনবিহীন জৈব আম্লিক হরমোন হল – জিব্বেরেলিন।
জিব্বেরেলিনের বৈশিষ্ট্য –
- টারপিনয়েড গোষ্ঠীভুক্ত অম্লজাতীয় জৈব পদার্থ। এর রাসায়নিক নাম জিব্বেরেলিক অ্যাসিড 3 বা GA3।
- নাইট্রোজেনবিহীন একপ্রকার প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। এটি জিব্বেন নামক কার্বন কাঠামো দ্বারা গঠিত।
- জিব্বেরেলিনের ক্রিয়া ঊর্ধ্ব ও নিম্নমুখী হয়।
- জিব্বেরেলিন জাইলেম ও ফ্লোয়েম উভয়ের মধ্য দিয়েই উদ্ভিদের সব অংশে পরিবাহিত হয়।
- জিব্বেরেলিন জলে দ্রাব্য এবং এর পরিবহণও ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে।
- ক্রেবসচক্রে উৎপন্ন অ্যাসিটাইল Co-A থেকে সংশ্লেষিত হয়।
- উদ্ভিদের সকল অঙ্গের বৃদ্ধির জন্য একই ঘনত্বের জিব্বেরেলিনের প্রয়োজন হয় না, তবে এটি খুব কম ঘনত্বে কাজ করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদের একটি নাইট্রোজেনবিহীন জৈব আম্লিক হরমোনের নাম উল্লেখসহ হরমোনটির কয়েকটি বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment