অলিন্দ যুদ্ধ কাকে বলে? অলিন্দ যুদ্ধে বিনয়-বাদল-দীনেশের ভূমিকা লেখো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অলিন্দ যুদ্ধ কাকে বলে? অলিন্দ যুদ্ধে বিনয়-বাদল-দীনেশের ভূমিকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “অলিন্দ যুদ্ধ কাকে বলে? অলিন্দ যুদ্ধে বিনয়-বাদল-দীনেশের ভূমিকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

অলিন্দ যুদ্ধ কাকে বলে? অলিন্দ যুদ্ধে বিনয়-বাদল-দীনেশের ভূমিকা লেখো।

অলিন্দ যুদ্ধ কাকে বলে?

বেঙ্গল ভলান্টিয়ার্সের তিন তরুণ বিপ্লবী বিনয়কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বাংলায় ব্রিটিশ শাসনের মূল কেন্দ্র রাইটার্স বিল্ডিং অভিযান করেন এবং কারা বিভাগের অধিকর্তা সিম্পসনকে হত্যা করেন। তাদের সঙ্গে রাইটার্স বিল্ডিং -এর অলিন্দে পুলিশের যে খন্ডযুদ্ধ সংঘটিত হয়, তা ‘অলিন্দ যুদ্ধ’ নামে খ্যাত। ধরা পড়ার অসম্মান থেকে বাঁচার জন্য বিনয় ও বাদল আত্মহত্যা করেন’ এবং বিচারে দীনেশের ফাঁসি হয়।

অলিন্দ যুদ্ধে বিনয়-বাদল-দীনেশের ভূমিকা লেখো। 

বেঙ্গল ভলেন্টিয়ার্সের -এর তিন তরুণ সশস্ত্র বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর ব্রিটিশ প্রশাসনের প্রাণকেন্দ্র রাইটার্স বিল্ডিং আক্রমণ করে কারা বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিম্পসনকে গুলি করে হত্যা করেন।

এরপর, বিশাল পুলিশ বাহিনী তাঁদের উপর পাল্টা আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই চলে, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে “অলিন্দ যুদ্ধ” নামে পরিচিত।

বিপ্লবীদের গুলি ফুরিয়ে গেলে ব্রিটিশদের হাতে ধরা না দিয়ে তিনজনই আত্মহত্যার চেষ্টা করেন। বাদলের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। কয়েক দিন পর হাসপাতালে বিনয় বসু মারা যান এবং দীনেশ আরোগ্য লাভ করলে 7ই জুলাই, 1931 খ্রিস্টাব্দে তাঁর ফাঁসি হয়।

অলিন্দ যুদ্ধের গুরুত্ব –

  • “অলিন্দ যুদ্ধ” ব্রিটিশ শাসকদের উদ্বিগ্ন ও ভীতসন্ত্রস্ত করে তুলেছিল।
  • বিনয়-বাদল-দীনেশের স্বদেশপ্রেম ও আত্মবলিদান সমগ্র দেশবাসীর উদ্দেীপনার সঞ্চার করেছিল। “বিনয়-বাদল-দীনেশ” নাম আজও শিহরণ জাগায় ভারতবাসীর মনে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অলিন্দ যুদ্ধ কাকে বলে? অলিন্দ যুদ্ধে বিনয়-বাদল-দীনেশের ভূমিকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “অলিন্দ যুদ্ধ কাকে বলে? অলিন্দ যুদ্ধে বিনয়-বাদল-দীনেশের ভূমিকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাধ্যমিক জীবনবিজ্ঞান – জলদূষণের কারণগুলি লেখো | পরিবেশদূষণ

মাধ্যমিক জীবনবিজ্ঞান – বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতি ও ব্যবহৃত যন্ত্রসমূহ

বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

অ্যাসিড বৃষ্টির প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান | Effects of Acid Rain in Bengali

গ্রিনহাউস গ্যাসগুলির ক্ষতিকর প্রভাব এবং কমানোর উপায় | মাধ্যমিক জীবনবিজ্ঞান