এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? অথবা, প্রীতিলতা ওয়াদ্দেদার কীভাবে বিপ্লবী আন্দোলনে যুক্ত ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? অথবা, প্রীতিলতা ওয়াদ্দেদার কীভাবে বিপ্লবী আন্দোলনে যুক্ত ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন?
অথবা, প্রীতিলতা ওয়াদ্দেদার কীভাবে বিপ্লবী আন্দোলনে যুক্ত ছিলেন?
বাংলাদেশের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার এক উল্লেখযোগ্য নাম। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি-র চট্টগ্রাম শাখার সদস্যা এই দুঃসাহসী তরুণী 1932 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণে সফল নেতৃত্ব দেন। ধরা পড়ার অসম্মান থেকে বাঁচতে তিনি বিষপান করে শহিদের মৃত্যু বরণ করেন।

প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে আলোচনা করো।
বিংশ শতাব্দীর ভারতে ব্রিটিশ শাসনবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবী নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। যিনি মাস্টারদা সূর্য সেনের সহযোগিনী হিসেবে বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ডে অংশ নেন।
প্রীতিলতার ওয়াদ্দেদারের বংশপরিচয় ও শিক্ষা –
1911 খ্রিস্টাব্দের 5 মে চট্টগ্রামে (বর্তমানে বাংলাদেশে অবস্থিত) এই বীরাঙ্গনার জন্ম হয়। পিতা জগবন্ধু ওয়াদ্দেদার। প্রীতিলতা ঢাকা (বর্তমানে বাংলাদেশে অবস্থিত) বোর্ডের আই এ পরীক্ষায় প্রথম হন। এরপর ডিস্টিংশন নিয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এ পাস করেন।
ভারতে নারী আন্দোলনে প্রীতিলতার ওয়াদ্দেদারের অবদান –
- বিপ্লবী আন্দোলনে যোগদান – প্রীতিলতা প্রথমে ঢাকার দীপালি সংঘের সদস্যা হন এবং পরে ছাত্রী সংঘে যোগ দেন। এরপর মাস্টারদার সংস্পর্শে এসে বিপ্লবীতে পরিণত হন।
- রিপাবলিকান আর্মিতে যোগদান – মাস্টারদা তাঁর অনুগত বিপ্লবীদের নিয়ে চট্টগ্রামে রিপাবলিকান আর্মি গঠন করেন। তাঁর এই সংগঠনের উদ্দেশ্য ছিল রাজনৈতিক ভাবে ডাকাতি করে সেই অর্থ দিয়ে অস্ত্র কেনা। এই দলে প্রীতিলতা যুক্ত ছিলেন।
- চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন – 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের পরিকল্পনা করলে প্রীতিলতার ওপর একাধিক দায়িত্ব পড়ে।
- ইউরোপীয় ক্লাব আক্রমন – মাস্টারদার নির্দেশে 21 বছর বয়সী এই তরুণী 7 জন বিপ্লবীকে নিয়ে অসম – বেঙ্গল রেলওয়ের ইউরোপিয়ান ক্লাব (পাহাড়তলী ইনস্টিটিউট অফ চিটাগাং হিলস) আক্রমন করেন। কিন্তু গুলি বিনিময়ের ফলে আহত হয়ে শেষে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।
মূল্যায়ন –
মাস্টারদার যথার্থ সহযোগিনী প্রীতিলতা বাংলার বিপ্লবী হিসেবে যে অনন্য অবদান রাখেন তা কখনোই ভোলার নয়। প্রথম ভারতীয় নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরম আত্মবলিদান এর এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? অথবা, প্রীতিলতা ওয়াদ্দেদার কীভাবে বিপ্লবী আন্দোলনে যুক্ত ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? অথবা, প্রীতিলতা ওয়াদ্দেদার কীভাবে বিপ্লবী আন্দোলনে যুক্ত ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment