এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রধান পুরুষ যৌন হরমোনটির নাম ও উৎসস্থল লেখো। এই হরমোনের প্রধান কাজগুলি বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রধান পুরুষ যৌন হরমোনটির নাম ও উৎসস্থল লেখো। এই হরমোনের প্রধান কাজগুলি বর্ণনা করো।
প্রধান পুরুষ যৌন হরমোনটির নাম টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন। এটি শুক্রাশয়ের লেডিগের আন্তরকোশ থেকে ক্ষরিত হয়।
টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন হরমোনের কাজ –
- শুক্রাণু উৎপাদন – এই হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে যৌনাঙ্গের পরিণতি সম্পন্ন হয়ে শুক্রাণু উৎপাদন শুরু হয় এবং নিয়ন্ত্রিত হয়। শুক্রাণুর আয়ু বৃদ্ধি করে ডিম্বাণু নিষিক্ত করার ক্ষমতাকে বাড়ায়।
- পুং-যৌনাঙ্গের বৃদ্ধি ও পরিণতি – পুরুষের মুখ্য ও গৌণ যৌনাঙ্গ (শিশ্ন, প্রস্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি প্রভৃতি) -এর বৃদ্ধি ও পরিণতিতে সাহায্য করে।
- গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ – পুরুষদের বিভিন্ন গৌণ যৌন বৈশিষ্ট্য, যেমন – গোঁফদাড়ি এবং বুক, বাহুমূল, শ্রোণিদেশে লোমের উৎপত্তি ও পুরুষালি কণ্ঠস্বর প্রভৃতি এই হরমোনের প্রভাবে সৃষ্টি হয়।
- BMR বৃদ্ধি – এই স্টেরয়েড হরমোনের প্রভাবে BMR বৃদ্ধি পায়।
- অস্থি ও পেশির বৃদ্ধি – হরমোনটি প্রোটিন সংশ্লেষের হার বৃদ্ধি করে পেশি ও অস্থিকে সুদৃঢ় করে।
- লোহিত রক্তকণিকার বৃদ্ধি – হরমোনটি লোহিত রক্তকণিকা (RBC) -এর পরিণতি ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রধান পুরুষ যৌন হরমোনটির নাম ও উৎসস্থল লেখো। এই হরমোনের প্রধান কাজগুলি বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment