এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রোজেস্টেরনের কাজ বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রোজেস্টেরনের কাজ বর্ণনা করো।
প্রোজেস্টেরন হরমোনের কাজ –
- জরায়ুতে ভ্রূণের ব্লাস্টোসিস্ট দশায় রোপণ অর্থাৎ Implantation, তার বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে।
- গর্ভাবস্থায় এন্ডোমেট্রিয়াম স্তরের পুরু গঠন বজায় রাখে।
- জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরকে ভ্রূণ প্রোথিত বা রোপণ করার জন্য উপযোগী করে।
- স্তনের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে।
- অমরা বা প্লাসেন্টা গঠনে সাহায্য করে।
- এর প্রভাবে গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ থাকে।
- এটি ডিম্বথলির বিকাশে বাধা দেয়। জন্মনিয়ন্ত্রণ বড়িতে এটি ব্যবহার করা হয়।
- এটি গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে।
- প্রোজেস্টেরন হাইপোথ্যালামাসের ওপর ক্রিয়া করে দেহের তাপমাত্রা বৃদ্ধি করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রোজেস্টেরনের কাজ বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment