এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “‘সে সবসময় আপন মনে ঘুরিতেছে’—কার কথা বলা হয়েছে? সে আপন মনে কী কী করত তার বর্ণনা দাও।” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘সে সবসময় আপন মনে ঘুরিতেছে’—কার কথা বলা হয়েছে? সে আপন মনে কী কী করত তার বর্ণনা দাও।
উদ্বৃত অংশে দুর্গার কথা বলা হয়েছে।
দুর্গা পাড়ার সমবয়সি ছেলেমেয়েদের সঙ্গে খুব একটা খেলাধুলা করত না। সে সবসময়ই নিজের মনে ঘুরে বেড়াতে ভালোবাসত। কোথায় কোন্ ঝোপে বৈঁচি পেকেছে, কোথায় কাদের বাগানে কোন্ আমগাছে গুটি ধরেছে বা কোন্ বাঁশতলায় শেয়াকুল মিষ্টি এসব খবর তার নখদর্পণে থাকত। পথে চলতে চলতে যে লক্ষ রাখত কাচপোকা কোথাও বসেছে কি না। কণ্টিকারী গাছের পাকাফলের খোঁজ পেলে সে তা তুলে রাখত, পথে নানারকম খাপরা নিয়ে সে ছুঁড়ে ছুঁড়ে দেখত, কোনটা দিয়ে গঙ্গা-যমুনা ভালো খেলা যাবে। এইসব কিছু তার জমা হত পুতুলের বাক্সে। খেলাঘর ও তার সরঞ্জাম নিয়েই সে ব্যস্ত থাকতে ভালোবাসত।
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “‘সে সবসময় আপন মনে ঘুরিতেছে’—কার কথা বলা হয়েছে? সে আপন মনে কী কী করত তার বর্ণনা দাও।” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!





Leave a Comment