সমবেদী স্নায়ুতন্ত্র ও পরাসমবেদী স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও। সমবেদী স্নায়ুতন্ত্র এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্রের পার্থক্য

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সমবেদী স্নায়ুতন্ত্র এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও। সমবেদী স্নায়ুতন্ত্র এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সমবেদী স্নায়ুতন্ত্র এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও। সমবেদী স্নায়ুতন্ত্র এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো।

সমবেদী স্নায়ুতন্ত্র এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও।

সমবেদী বা সিমপ্যাথেটিক –

স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত যে সকল স্নায়ুগুলি সুষুম্নাকাণ্ডের থোরাসিক এবং লাম্বার থেকে উৎপন্ন হয়ে দেহের বিস্তৃত অঞ্চলের কাজ নিয়ন্ত্রণ করে, তাকে সমবেদী (Sympa-thetic) স্নায়ুতন্ত্র বলে।

পরাসমবেদী বা প্যারাসিমপ্যাথেটিক –

স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত যে সকল স্নায়ু করোটি এবং সুষুম্নাকাণ্ডের স্যাক্রাল খণ্ডে থেকে উৎপন্ন হয়ে দেহের সুনির্দিষ্ট অঞ্চলের কার্যাবলি নিয়ন্ত্রণ করে, তাকে পরাসমবেদী (Parasympathetic) স্নায়ুতন্ত্র বলে।

সমবেদী স্নায়ুতন্ত্র এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো।

সমবেদী এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য –

সমবেদী স্নায়ুতন্ত্রপরাসমবেদী স্নায়ুতন্ত্র
এটি সুষুম্নাকাণ্ডের বক্ষদেশীয় এবং লাম্বার খণ্ডক থেকে সৃষ্ট হয়।এটি মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের স্যাক্রাল খণ্ড থেকে সৃষ্ট হয়।
এই স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত স্নায়ুগ্রন্থিগুলি প্রতিটি কশেরুকার কাছে এবং দুপাশে শৃঙ্খলের ন্যায় সজ্জিত থাকে।এই স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত স্নায়ুগ্রন্থিগুলি সুষুম্নাকাণ্ড থেকে দূরে সজ্জিত থাকে।
এই স্নায়ুতন্ত্র সমগ্র দেহে বিস্তৃত থাকে।দেহে এই স্নায়ুতন্ত্রের বিস্তার সীমিত।
মেরুদণ্ডীয়, প্রাক্-মেরুদণ্ডীয় এবং প্রান্তীয় স্নায়ুগ্রন্থি নিয়ে গঠিত।শুধুমাত্র প্রান্তীয় স্নায়ুগ্রন্থি নিয়ে গঠিত।
প্রাক্ স্নায়ুগ্রন্থির অন্তর্ভুক্ত স্নায়ুতন্তুর প্রান্ত থেকে অ্যাসিটাইল কোলিন এবং পশ্চাদ স্নায়ুগ্রন্থির অন্তর্ভুক্ত স্নায়ুতন্তুর প্রান্ত থেকে অ্যাড্রিনালিন ক্ষরিত হয়।প্রাক্ এবং পশ্চাদ স্নায়ুগ্রন্থির অন্তর্ভুক্ত স্নায়ুতন্তুসমূহের প্রাপ্ত থেকে অ্যাসিটাইল কোলিন ক্ষরিত হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সমবেদী স্নায়ুতন্ত্র এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও। সমবেদী স্নায়ুতন্ত্র এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B কী? হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B -এর মধ্যে পার্থক্য লেখো।

হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B কী? এদের মধ্যে পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া কী? থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়ার মধ্যে পার্থক্য লেখো।

থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া কী? এদের মধ্যে পার্থক্য (মাধ্যমিক জীবনবিজ্ঞান)

বর্ণান্ধতা কত প্রকার ও কী কী? তাদের সংজ্ঞা লেখো।

বর্ণান্ধতা কত প্রকার ও কী কী? তাদের সংজ্ঞা লেখো।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B কী? এদের মধ্যে পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া কী? এদের মধ্যে পার্থক্য (মাধ্যমিক জীবনবিজ্ঞান)

বর্ণান্ধতা কত প্রকার ও কী কী? তাদের সংজ্ঞা লেখো।

থ্যালাসেমিয়া মেজর ও মাইনর বলতে কী বোঝো? বারবার রক্ত বদলানোর সমস্যা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

X-লিংকড জিন ও লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার – মাধ্যমিক জীবনবিজ্ঞান