এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সন্ধিগত মৌল কাদের বলে? দুটি সন্ধিগত মৌলের নাম লেখো। পর্যায়-সারণিতে এদের অবস্থান কোথায়? সন্ধিগত মৌলের কয়েকটি বৈশিষ্ট্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সন্ধিগত মৌল কাদের বলে? দুটি সন্ধিগত মৌলের নাম লেখো। পর্যায়-সারণিতে এদের অবস্থান কোথায়?
অথবা, সন্ধিগত মৌল বলতে কী বোঝো? পর্যায়-সারণিতে এদের অবস্থান কোথায়?
অথবা, সন্ধিগত মৌল বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও।
সন্ধিগত মৌল –
একাধিক যোজ্যতাসহ কয়েকটি বিশেষ ধর্মের অধিকারী (রঙিন, জটিল যৌগ গঠন করে) মৌলগুলিকে সন্ধিগত মৌল বলে। যেমন – কপার (Cu), নিকেল (Ni) সন্ধিগত মৌল।
আধুনিক পর্যায়-সারণিতে সন্ধিগত মৌলগুলি 3-12 নং শ্রেণিতে অবস্থিত। সন্ধিগত মৌলগুলিকে তিনটি সারিতে ভাগ করা হয়েছে। প্রতিটি সারিতে 10টি করে মৌল আছে।
- প্রথম সন্ধিগত সারি – স্ক্যানডিয়াম (21Sc) থেকে জিংক (30Zn) পর্যন্ত।
- দ্বিতীয় সন্ধিগত সারি – ইট্রিয়াম (39Y) থেকে ক্যাডমিয়াম (48Cd) পর্যন্ত।
- তৃতীয় সন্ধিগত সারি – ল্য্যান্থানাম (57La), হ্যাফনিয়াম (72Hf) থেকে মারকারি (80Hg) পর্যন্ত।
সন্ধিগত মৌলের কয়েকটি বৈশিষ্ট্য লেখো।
সন্ধিগত মৌলের বৈশিষ্ট্যগুলি হল –
- প্রায় সব সন্ধিগত মৌলই একাধিক যোজ্যতা দেখায়।
- সন্ধিগত মৌলগুলি রঙিন জটিল যৌগ গঠন করে।
- সন্ধিগত মৌলগুলি (ব্যতিক্রম পারদ তরল ধাতু) কঠিন ধাতু।
- বহু সন্ধিগত মৌল ও তাদের যৌগ অনুঘটকরূপে ব্যবহৃত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সন্ধিগত মৌল কাদের বলে? দুটি সন্ধিগত মৌলের নাম লেখো। পর্যায়-সারণিতে এদের অবস্থান কোথায়? সন্ধিগত মৌলের কয়েকটি বৈশিষ্ট্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment