সন্ধিগত মৌল কী? উদাহরণ ও পর্যায় সারণিতে অবস্থানসহ তাদের কিছু বৈশিষ্ট্য লেখো।

Souvick

Home » সন্ধিগত মৌল কী? উদাহরণ ও পর্যায় সারণিতে অবস্থানসহ তাদের কিছু বৈশিষ্ট্য লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সন্ধিগত মৌল কাদের বলে? দুটি সন্ধিগত মৌলের নাম লেখো। পর্যায়-সারণিতে এদের অবস্থান কোথায়? সন্ধিগত মৌলের কয়েকটি বৈশিষ্ট্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সন্ধিগত মৌল কাদের বলে? দুটি সন্ধিগত মৌলের নাম লেখো। পর্যায়-সারণিতে এদের অবস্থান কোথায়? সন্ধিগত মৌলের কয়েকটি বৈশিষ্ট্য লেখো।

সন্ধিগত মৌল কাদের বলে? দুটি সন্ধিগত মৌলের নাম লেখো। পর্যায়-সারণিতে এদের অবস্থান কোথায়?

অথবা, সন্ধিগত মৌল বলতে কী বোঝো? পর্যায়-সারণিতে এদের অবস্থান কোথায়?
অথবা, সন্ধিগত মৌল বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও।

সন্ধিগত মৌল –

একাধিক যোজ্যতাসহ কয়েকটি বিশেষ ধর্মের অধিকারী (রঙিন, জটিল যৌগ গঠন করে) মৌলগুলিকে সন্ধিগত মৌল বলে। যেমন – কপার (Cu), নিকেল (Ni) সন্ধিগত মৌল।

আধুনিক পর্যায়-সারণিতে সন্ধিগত মৌলগুলি 3-12 নং শ্রেণিতে অবস্থিত। সন্ধিগত মৌলগুলিকে তিনটি সারিতে ভাগ করা হয়েছে। প্রতিটি সারিতে 10টি করে মৌল আছে।

  • প্রথম সন্ধিগত সারি – স্ক্যানডিয়াম (21Sc) থেকে জিংক (30Zn) পর্যন্ত।
  • দ্বিতীয় সন্ধিগত সারি – ইট্রিয়াম (39Y) থেকে ক্যাডমিয়াম (48Cd) পর্যন্ত।
  • তৃতীয় সন্ধিগত সারি – ল্য্যান্থানাম (57La), হ্যাফনিয়াম (72Hf) থেকে মারকারি (80Hg) পর্যন্ত।

সন্ধিগত মৌলের কয়েকটি বৈশিষ্ট্য লেখো।

সন্ধিগত মৌলের বৈশিষ্ট্যগুলি হল –

  • প্রায় সব সন্ধিগত মৌলই একাধিক যোজ্যতা দেখায়।
  • সন্ধিগত মৌলগুলি রঙিন জটিল যৌগ গঠন করে।
  • সন্ধিগত মৌলগুলি (ব্যতিক্রম পারদ তরল ধাতু) কঠিন ধাতু।
  • বহু সন্ধিগত মৌল ও তাদের যৌগ অনুঘটকরূপে ব্যবহৃত হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সন্ধিগত মৌল কাদের বলে? দুটি সন্ধিগত মৌলের নাম লেখো। পর্যায়-সারণিতে এদের অবস্থান কোথায়? সন্ধিগত মৌলের কয়েকটি বৈশিষ্ট্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মাতৃভাষা – বিষয়সংক্ষেপ