এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সাইন্যাপসের গঠন বর্ণনা করো এবং এর কাজ লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সাইন্যাপসের গঠন বর্ণনা করো এবং এর কাজ লেখো।
সাইন্যাপসের গঠন নীচে আলোচনা করা হল –
ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে সাইন্যান্সের নিম্নলিখিত অংশগুলি লক্ষ করা যায় –
- সাইন্যাপটিক নব – পূর্ববর্তী নিউরোনের অ্যাক্সনপ্রান্ত বোতামের মতো স্ফীত দেখায়, একে সাইন্যাপটিক নব বলে। সাইন্যাপটিক নবের মধ্যে বহুসংখ্যক মাইটোকন্ড্রিয়া এবং অসংখ্য গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র সাইন্যাপটিক থলি থাকে।
- সাইন্যাপটিক ক্লেফট – পূর্ববর্তী নিউরোনের সাইন্যাপটিক নব এবং পরবর্তী নিউরোনের মাঝে 200Å দূরত্বের যে ফাঁকা স্থানটি থাকে, তাকে সাইন্যাপটিক ক্লেফট বলে। অ্যাসিটাইল কোলিন নামের নিউরোট্রান্সমিটার এই ক্লেফট অঞ্চলে ক্ষরিত হয় এবং এর মাধ্যমেই প্রি-সাইন্যাপটিক নিউরোন থেকে পোস্ট-সাইন্যাপটিক নিউরোনে স্নায়ুস্পন্দন পরিবাহিত হয়।
- প্রি-সাইন্যাপটিক মেমব্রেন – সাইন্যাপস অঞ্চলে সাইন্যাপটিক নবের ঝিল্লিকে প্রি-সাইন্যাপটিক মেমব্রেন বলে।
- পোস্ট-সাইন্যাপটিক মেমব্রেন – সাইন্যাপস অঞ্চলে পরবর্তী নিউরোনের ঝিল্লিকে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন বলে।

সাইন্যাপস -এর কাজ –
একটি স্নায়ুকোশ থেকে অপর স্নায়ুকোশে রাসায়নিক পদার্থের মাধ্যমে উদ্দীপনা প্রেরণ করাই সাইন্যাপসের প্রধান কাজ। নিউরোহিউমর এই কাজে সাইন্যাপসকে সাহায্য করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সাইন্যাপসের গঠন বর্ণনা করো এবং এর কাজ লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment