তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টীকা লেখো। তেলেঙ্গানা আন্দোলন সংগঠনের পিছনে কারণগুলি কী ছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টীকা লেখো। তেলেঙ্গানা আন্দোলন সংগঠনের পিছনে কারণগুলি কী ছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টীকা লেখো। তেলেঙ্গানা আন্দোলন সংগঠনের পিছনে কারণগুলি কী ছিল?

তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টীকা লেখো।

প্রাক্-স্বাধীনতার যুগে তেলেঙ্গানা অঞ্চলটি ছিল হায়দরাবাদের নিজাম শাসিত অঞ্চল। মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক পরিবেশে এই অঞ্চলের কৃষকদের কোনো স্বাধীন সত্তা ছিল না। এখানকার কৃষিজীবী মানুষের বেশিরভাগ ছিল ‘ভেট্টি’ প্রথার শিকার। ‘ভেট্টি’ বলতে বোঝানো হত বেগার শ্রমকে। এখানকার ভূস্বামীরা, যেমন – জমিদার, জায়গিরদার বা দেশমুখরা বহু সংখ্যক কৃষকদের উপর ‘ভেট্টি’ প্রথার মাধ্যমে শোষণ চালাত। এই পরিপ্রেক্ষিতে কমিউনিস্ট দলের নেতৃত্বে কৃষকরা গেরিলা প্রতিরোধ শুরু করে (1946 খ্রিস্টাব্দ)। এই প্রতিরোধ ‘তেলেঙ্গানা আন্দোলন’ নামে পরিচিত। 

1946 খ্রিস্টাব্দে আন্দোলন চলাকালীন কমিউনিস্ট নেতারা রেশন ব্যবস্থার অপব্যবহার, অপরিমিত খাজনা ও ভেট্টি সমস্যার মোকাবিলা করার জন্য তেলেঙ্গানার গ্রামগুলিতে শক্ত ঘাঁটি গড়ে তোলেন। অন্ধ্র মহাসভা-ও এ ব্যাপারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তেলেঙ্গানার গ্রামগুলিতে কমিউনিস্টদের বলা হত ‘চিকাটি ডোবালু’ বা ‘রাতের রাজা’। খোলাবাজার থেকে অস্ত্র ও গুলি জোগাড় করে 10,000 স্বেচ্ছাসেবীর স্বেচ্ছাসেবীর এক এক বাহিনী গড়ে তুলে তারা নিজামবাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে।

1946 খ্রিস্টাব্দে 4 জুলাই লালগোন্ডায় প্রথম বিদ্রোহ শুরু হলে ধীরে ধীরে তা ওয়ারাঙ্গল, খাম্বাস ও অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। কমিউনিস্ট পরিচালিত এই দীর্ঘস্থায়ী সশস্ত্র আন্দোলনে তিন হাজার গ্রামের প্রায় 30 লক্ষ দরিদ্র কৃষক অংশ নিয়েছিল। পি. সি. সুন্দরাইয়া, রবিনারায়ণ রেড্ডি, ইয়েলো রেড্ডি প্রমুখরা ছিলেন তেলেঙ্গানা আন্দোলনের নেতৃত্ব দানকারী উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।

1948 খ্রিস্টাব্দে নাগাদ তেলেঙ্গানা কৃষক আন্দোলন তীব্র আকার ধারণ করলে শেষপর্যন্ত ভারতীয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কৃষক অভ্যুত্থান দমন করার জন্য এগিয়ে আসে। ভারতীয় সামরিক বাহিনীর আক্রমণকে উপেক্ষা করে তেলেঙ্গানার বিপ্লবী কৃষকরা সংগ্রাম চালিয়ে যান। 1951 সালের অক্টোবর মাসে কমিউনিস্ট পার্টি আন্দোলন প্রত্যাহার করে নেয়। তেলেঙ্গানা আন্দোলনে নিহত হন প্রায় 4000 কমিউনিস্ট ও কৃষক বিপ্লবী। 10000 কমিউনিস্ট কর্মী ও সমর্থক গ্রেপ্তার হন।

রক্তাক্ত তেলেঙ্গানা বিপ্লব’ আজ পর্যন্ত ভারতের কৃষক ইতিহাসে বিশেষত বৈপ্লবিক গণসংগ্রামের ইতিহাসে এক স্মরণীয় নাম। এখান থেকেই ভারতের গণতান্ত্রিক বিপ্লবের পথচলা শুরু। তাই রক্তাক্ত তেলেঙ্গানা সংগ্রাম ভারতের জাতীয় মুক্তিসংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় ধ্রুবতারার মতো, যা ম্লান হবে না কোনোদিন। সুপ্রকাশ রায়ের মতে – “তেলেঙ্গানার এই সংগ্রামই ভারতের জনগণতন্ত্র স্থাপনের প্রথম প্রয়াস।”

তেলেঙ্গানা আন্দোলন সংগঠনের পিছনে কারণগুলি কী ছিল?

তেলেঙ্গানা আন্দোলন সংগঠনের পিছনে উল্লেখযোগ্য কারণগুলি হল –

  • এই অঞ্চলের কৃষকদের তাদের কোনো রকমের রাজনৈতিক, সামাজিক অধিকার বলে কিছু ছিল না।
  • বেগার শ্রম দেওয়ার জন্য তাদের ওপর জুলুম করা হত।
  • জোর করে চেট্টি আদায় করা হত এবং
  • কৃষকদের বিভিন্ন প্রকার ঋণের জালে জড়িয়ে তাদের জীবনযাত্রায় সর্বনাশ নিয়ে আসত।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টীকা লেখো। তেলেঙ্গানা আন্দোলন সংগঠনের পিছনে কারণগুলি কী ছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টীকা লেখো। তেলেঙ্গানা আন্দোলন সংগঠনের পিছনে কারণগুলি কী ছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর