এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “থ্যালামাস ও হাইপোথ্যামাসের অবস্থান ও কাজ লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

থ্যালামাস ও হাইপোথ্যামাসের অবস্থান ও কাজ লেখো।
থ্যালামাস –
থ্যালামাসের অবস্থান – মস্তিষ্কের তৃতীয় ভেন্ট্রিকলের উভয় পার্শ্বে প্রথম ও দ্বিতীয় ভেন্ট্রিকলের নীচে এবং মধ্যমস্তিষ্কের উপরিভাগে থ্যালামাস গঠিত হয়।
থ্যালামাসের কাজ –
- থ্যালামাসকে রিলে স্টেশন বলা হয়, কারণ দেহ থেকে আসা সবরকম সংজ্ঞাবহ উদ্দীপনা প্রথমে থ্যালামাসে আসে, তারপর তা গুরুমস্তিষ্কে যায়।
- থ্যালামাস মানুষের নিদ্রা ও জাগরণের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে এবং ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায়।
হাইপোথ্যালামাস –
হাইপোথ্যামাসের অবস্থান – মস্তিষ্কের ডায়েনসেফালন অংশে থ্যালামাসের নীচে তৃতীয় ভেন্ট্রিকলের উভয়পাশে ও পিটুইটারি গ্রন্থির ওপরে হাইপোথ্যালামাস অংশটি অবস্থিত।
হাইপোথ্যামাসের কাজ –
- দেহের তাপমাত্রা এবং ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রা নিয়ন্ত্রণে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
- হাইপোথ্যালামাসে অবস্থিত নিউরোসিক্রেটরি কোশগুলি থেকে বিভিন্ন নিউরোহরমোন (ADH, অক্সিটোসিন রিলিজিং ও ইনহিবিটিং হরমোন) ক্ষরিত হয়, যা অগ্র পিটুইটারি থেকে বিভিন্ন হরমোনের সংশ্লেষ ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “থ্যালামাস ও হাইপোথ্যামাসের অবস্থান ও কাজ লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment