এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদদেহে সংঘটিত বিভিন্ন অযৌন জনন পদ্ধতিগুলি উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উদ্ভিদদেহে সংঘটিত বিভিন্ন অযৌন জনন পদ্ধতিগুলি উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো।
উদ্ভিদদেহের অযৌন জনন পদ্ধতিটি প্রধানত খণ্ডীভবন, রেণু উৎপাদনের মাধ্যমে সংঘটিত হয়।
খণ্ডীভবন –
খণ্ডীভবন একটি বিশেষ অযৌন জনন পদ্ধতি যেখানে জনিতৃ জীবদেহটি প্রাকৃতিক বা যান্ত্রিক আঘাতে দুই বা তার বেশি খণ্ডে ভেঙে যায় এবং পরবর্তীকালে মাইটোসিস কোশ বিভাজনের মাধ্যমে প্রতিটি খণ্ড বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তার থেকে নতুন অপত্যের সৃষ্টি হয়। যেমন – Spirogyra (স্পাইরোগাইরা) নামক শৈবালের দেহটি সরু সুতোর ন্যায় হয় যা জলস্রোতের ধাক্কায় অসংখ্য খণ্ডে খণ্ডিত হয়, যা থেকে মাইটোসিসের মাধ্যমে নতুন অপত্য জীবের সৃষ্টি হয়।

রেণু উৎপাদন –
এটি একটি অযৌন জনন পদ্ধতি, যেখানে বিভিন্ন অপুষ্পক উদ্ভিদের রেণুস্থলী থেকে নির্গত রেণু আশেপাশে ছড়িয়ে পড়ে যা অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। রেণু প্রকৃতিগত ভাবে দু-প্রকার, যেমন-চলরেণু এবং অচলরেণু। চলরেণু বা জুস্পোরগুলি ফ্ল্যাজেলাযুক্ত হয়, অপরদিকে অচলরেণু বা অ্যাপ্লানোস্পোরগুলি ফ্ল্যাজেলাবিহীন হয়। মস, ফার্নের ক্ষেত্রে রেণুস্থলীতে সৃষ্ট সকল রেণুগুলি একই আকৃতিবিশিষ্ট হয়, এগুলিকে সমরেণু বলে। অপরপক্ষে Selaginella (সেলাজিনেল্লা) নামক ফার্নের রেণুস্থলীতে থাকা রেণুগুলির আকার ও আকৃতি বিভিন্ন ধরনের হয়, এগুলিকে অসমরেণু বলে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদদেহে সংঘটিত বিভিন্ন অযৌন জনন পদ্ধতিগুলি উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment