এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদ হরমোনের সংজ্ঞা, উৎসস্থল এবং উদাহরণ দাও। উদ্ভিদ হরমোনের যে-কোনো তিনটি বৈশিষ্ট্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উদ্ভিদ হরমোনের সংজ্ঞা, উৎসস্থল এবং উদাহরণ দাও।
উদ্ভিদ হরমোনের সংজ্ঞা – যেসমস্ত জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদদেহের বিশেষ কলাকোশ থেকে উৎপন্ন হয়ে জাইলেম এবং ফ্লোয়েম কলার মধ্য দিয়ে বিশেষ উপায়ে পরিবাহিত হয়ে সাধারণত দূরবর্তী কোনো অঞ্চলের লক্ষ্যকোশে পৌঁছোয় এবং সেই কোশগুলির কার্যকারিতা (বিশেষত বৃদ্ধি, পরিস্ফুরণ) নিয়ন্ত্রণ করে, তাকে উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোন বলে।
উদ্ভিদ হরমোনের উৎসস্থল – উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা হল উদ্ভিদ হরমোনের প্রধান উৎসস্থল। এ ছাড়াও বীজপত্র, বর্ধনশীল পাতার কোশ, ভ্রূণমুকুল, ভ্রূণমুকুলাবরণী, সস্য, ফুল ও ফলের নির্যাসে উদ্ভিদ হরমোন পাওয়া যায়।
উদ্ভিদ হরমোনের উদাহরণ – অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন।
উদ্ভিদ হরমোনের যে-কোনো তিনটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য –
- উদ্ভিদ হরমোন একটি অ্যাসিড বা ক্ষারধর্মী রাসায়নিক পদার্থ।
- নির্দিষ্ট কলাকোশ থেকে নিঃসৃত হয়ে দূরবর্তী কোনো স্থানে ব্যাপন প্রক্রিয়ায় বাহিত হয়ে ক্রিয়াশীল হয়।
- খুব স্বল্পমাত্রায় ক্রিয়াশীল হয় এবং ক্রিয়া শেষে ধ্বংস হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদ হরমোনের সংজ্ঞা, উৎসস্থল এবং উদাহরণ দাও। উদ্ভিদ হরমোনের যে-কোনো তিনটি বৈশিষ্ট্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment