এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে ক্যারিয়োকাইনেসিসের টেলোফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে ক্যারিয়োকাইনেসিসের টেলোফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো।
ক্যারিয়োকাইনেসিস প্রক্রিয়ার সবথেকে অন্তিম যে দশায় অপত্য নিউক্লিয়াস গঠিত হয় তাকে টেলোফেজ দশা বলে।
উদ্ভিদকোশের টেলোফেজ দশা –
- টেলোফেজ দশায় বেমের দুই মেরুতে উপস্থিত ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে।
- ক্রোমোজোমগুলির চারিদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জালকের আকারে বিন্যস্ত হয়ে নিউক্লিয় পর্দার পুনরায় আবির্ভাব হয় এবং নিউক্লিয়োলাস ও গলগি কমপ্লেক্সের পুনরায় আবির্ভাব ঘটে।
- বেমের অবলুপ্তি ঘটে।
- পুনরায় জলশোষণ ঘটে, ক্রোমোজোমগুলি অকুণ্ডলীকৃত প্রসারিত হয় এবং পরস্পরের সঙ্গে জট পাকিয়ে নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদকোশ এবং প্রাণীকোশে ক্যারিয়োকাইনেসিসের টেলোফেজ দশাটি চিত্রসহ বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment