এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উপযোজন কাকে বলে? দূরবর্তী ও নিকটবর্তী বস্তু দেখার ক্ষেত্রে উপযোজনের গুরুত্ব আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উপযোজন কাকে বলে? দূরবর্তী ও নিকটবর্তী বস্তু দেখার ক্ষেত্রে উপযোজনের গুরুত্ব আলোচনা করো।
উপযোজন –
বিভিন্ন দূরত্বে অবস্থিত কোনো বস্তুকে স্পষ্ট দেখার জন্য চক্ষুগোলকের পেশি ও লেন্সের সাহায্যে স্থান পরিবর্তন না করে লেন্সের বক্রতার পরিবর্তন করার প্রক্রিয়াকে উপযোজন বলে।
দূরবর্তী স্থানের কোনো বস্তু দেখার ক্ষেত্রে উপযোজনের গুরুত্ব –
কোনো বস্তু স্বাভাবিক দূরত্ব 6 মিটারের বেশি দূরত্বে অবস্থিত হলে চোখের যে-উপযোজন হয়, তা হল –
সিলিয়ারি পেশি প্রসারিত হয় → সাসপেনসরি লিগামেন্ট সংকুচিত হয় → লেন্সের বক্রতা কমে যায় এবং লেন্সটি পাতলা হয় → লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় → রেটিনায় বস্তুটির প্রতিবিম্ব গঠিত হয় (20 ফুট দূরের বস্তুকে স্পষ্ট দেখা যায়)
নিকটবর্তী স্থানের কোনো বস্তু দেখার ক্ষেত্রে উপযোজনের গুরুত্ব –
কোনো বস্তু, স্বাভাবিক দূরত্ব অর্থাৎ 6 মিটার দূরত্বের মধ্যে অবস্থিত হলে চোখের যে-উপযোজন হয়, তা হল –
সিলিয়ারি পেশি সংকুচিত হয় → সাসপেনসরি লিগামেন্ট প্রসারিত হয় → লেন্সের বক্রতা বেড়ে যায় এবং লেন্সটি পুরু হয় → লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায় এবং ফোকাস দূরত্ব কমে → রেটিনায় বস্তুটির প্রতিবিম্ব গঠিত হয় (10 সেমি বা 4 ইঞ্জি দূরের বস্তুকে স্পষ্ট দেখা যায়)
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উপযোজন কাকে বলে? দূরবর্তী ও নিকটবর্তী বস্তু দেখার ক্ষেত্রে উপযোজনের গুরুত্ব আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment