মাধ্যমিক জীবনবিজ্ঞান: জলদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”জলদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্বন্ধে লেখো”—নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জলদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্বন্ধে লেখো।

জলদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্বন্ধে লেখো।

জলদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা (Control Measures of Water Pollution) জলদূষণ রোধ করার জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করা অত্যন্ত জরুরি –

  • নর্দমার জল পরিশোধন – জলে মিশে থাকা নর্দমা-নিষ্কাশিত বর্জ্যকে পরিশোধন করার পর তবেই সেই জলকে নদী বা অন্যান্য জলস্রোতে মেশাতে হবে, তার আগে নয়।
  • শিল্পজাত বর্জ্য পরিশোধন – নদীতে ফেলার আগে কলকারখানার শিল্পজাত বর্জ্য ও জলকে পরিশোধন করতে হবে। এ ব্যাপারে জলদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (Pollution Control Board) বাধ্যতামূলক নিয়মাবলি মেনে চলতে হবে।
  • রাসায়নিক সার ও পেস্টনাশক নিয়ন্ত্রণ – জলাশয়ে রাসায়নিক সার বা পেস্টনাশক ফেলার আগে বিবেচনা করে দেখতে হবে সত্যিই এভাবে জলাশয়ে দূষক বস্তু যোগ করা যায় কি না বা এর কোনো বিকল্প আছে কি না।
  • বিকল্প বর্জ্য ব্যবস্থাপনা – জলাশয়ের বিভিন্ন জীব যেমন সুন্দরভাবে বেঁচে থাকবে, তেমনই সেই জলাশয় থেকে শোধিত জল মানুষ ব্যবহার করবে। তাই দূষিত জল জলাশয়ে ফেলার আগে অন্য কোনোভাবে তা নষ্ট বা শোধন করে ফেলা যায় কি না তা ভেবে দেখতে হবে।
  • কঠিন বর্জ্য ও মৃতদেহ ফেলা নিষিদ্ধকরণ – জলাশয়ে কখনোই প্রাণীদের মৃতদেহ বা কঠিন বর্জ্যবস্তু (Solid Waste) ফেলা উচিত নয়, কারণ তা জলকে মারাত্মকভাবে দূষিত করে। এ ব্যাপারে যথোপযুক্ত সাবধানতা অবলম্বন করতে হবে।
  • স্নান ও কাপড় কাচা বন্ধ করা – জলাশয়ের জলে গবাদি পশু বা অন্যান্য প্রাণীদেরকে স্নান করানো বা জলাশয়ের জলে কাপড়চোপড় কাচা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।

আরও পড়ুন – জলদূষণের কুফলগুলি লেখো।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে “জলদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা” সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে আলোচনা করেছি। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এই অংশটি ভালোভাবে পড়া প্রয়োজন।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে (Telegram) যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

জলদূষণের কুফলগুলি লেখো।

জলদূষণের কুফলগুলি লেখো।

জলদূষণের কারণগুলি লেখো।

মাধ্যমিক জীবনবিজ্ঞান – জলদূষণের কারণগুলি লেখো | পরিবেশদূষণ

বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি উল্লেখ করো। বায়ুদূষণ রোধে ব্যবহৃত যন্ত্রগুলি উল্লেখ করো।

মাধ্যমিক জীবনবিজ্ঞান – বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতি ও ব্যবহৃত যন্ত্রসমূহ

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাধ্যমিক জীবনবিজ্ঞান: জলদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা

জলদূষণের কুফলগুলি লেখো।

মাধ্যমিক জীবনবিজ্ঞান – জলদূষণের কারণগুলি লেখো | পরিবেশদূষণ

মাধ্যমিক জীবনবিজ্ঞান – বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতি ও ব্যবহৃত যন্ত্রসমূহ

বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)