1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল?

1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল।

বাংলায় মহাবিদ্রোহের সূচনা হলেও সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সমগ্র শিক্ষিত বাঙালি সমাজ ছিল সরাসরি বিদ্রোহের বিরোধী তথা বিদ্রোহ দমনে ইংরেজের সমর্থক।

1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের বিরোধিতার কারণ –

  • শিক্ষিত বাঙালি সমাজ মনে করেছিল বিদ্রোহীরা জয়লাভকরলে ভারতে পুনরায় ‘মোগল শাসনের দুর্দিন’ ফিরে আসবে। মধ্যযুগীয় গোড়া মুসলিম শাসন অপেক্ষা কোম্পানির প্রগতিশীল শাসনকে তারা অনেক বেশি কাম্য মনে করেছিল।
  • ব্রিটিশের সভ্যতা-সংস্কৃতি তথা সুশাসনের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের অনুরাগ ছিল সুগভীর। ‘বিশৃঙ্খল’ সিপাইরা ‘সুশৃঙ্খল’ কোম্পানির শাসনকে ধ্বংস করতে চাইলে শিক্ষিত বাঙালি সমাজ তার বিরোধিতা করে।
  • আধুনিক পাশ্চাত্য শিক্ষা মধ্যবিত্ত বাঙালি সমাজের কাছে একদিকে খুলে দিয়েছিল ব্রিটিশের অধীনে কর্মসংস্থানের সুযোগ, অন্যদিকে তাদের মনলোককে করেছিল বিকশিত। নবজাগরিত বাঙালি সমাজ তাই ব্রিটিশ শাসনের দীর্ঘায়ু কামনা করেছিল।

1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের সভা-সমিতির মাধ্যমে বিরোধিতা –

1857 খ্রিস্টাব্দের 15 মে বিদ্রোহিরা দিল্লিতে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ‘ভারত সম্রাট’ ঘোষণা করলে ওই দিন সন্ধ্যায় কলকাতার শোভাবাজার রাজবাড়িতে রাজা রাধাকান্তদেবের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কলকাতার প্রতিষ্ঠাবান জমিদার ও বুদ্ধিজীবিদের এই সভা আসন্ন বিপদে ব্রিটিশ সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দেয়।

1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের পত্র-পত্রিকায় প্রতিবাদ –

ঈশ্বরচন্দ্র গুপ্তের ‘সংবাদ প্রভাকর’ পত্রিকা প্রত্যক্ষ ভাবে ব্রিটিশ সরকারকে সমর্থন জানায়। কোম্পানির সমর্থনে তিনি লেখেন – ‘চিরকাল হয় যেন ব্রিটিশের জয়/ব্রিটিশের রাজলক্ষ্মী স্থির যেন রয়।’

1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মন্তব্য –

ব্রিটিশ শাসনের সুফল ভোগ করার জন্যই শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল কিনা তা বিতর্কের বিষয়। তবে একথা সত্য যে, যদি শিক্ষিত বাঙালি সমাজ সেদিন সত্যিই বিদ্রোহীদের পাশে দাঁড়াতো, তবে ইতিহাসের স্রোত হয়তো অন্য খাতে বইত।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর