এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণার প্রভাব লেখো। বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেন গ্যাসের গুরুত্ব লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণার প্রভাব লেখো। বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেন গ্যাসের গুরুত্ব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণার প্রভাব লেখো।
বায়ুমণ্ডলে ধূলিকণার প্রভাব –
বায়ুমণ্ডলের একটি অন্যতম উপাদান হল ধূলিকণা। বায়ুমণ্ডলে এর প্রভাবগুলি হল –
- মেঘ ও বৃষ্টিপাত সৃষ্টি – বায়ুমণ্ডলে ভাসমান বিভিন্ন ধূলিকণাকে কেন্দ্র করে জলীয়বাষ্প ঘনীভূত হয় এবং মেঘ বৃষ্টিতে পরিণত হয়।
- তাপের সমতা রক্ষা – ধূলিকণা সূর্যতাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাপের সমতা রক্ষা করতে সাহায্য করে।
- নীল আকাশ ও বর্ণচ্ছটার সৃষ্টি – সূর্যরশ্মি ধূলিকণায় প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে নানা রং ও বর্ণচ্ছটার সৃষ্টি করে, তাই আকাশ নীল রং -এর দেখায়।
- ধোঁয়াশা সৃষ্টি – ধূলিকণা, ধোঁয়া ও কুয়াশায় মিশ্রিত হয়ে ধোঁয়াশার সৃষ্টি করে। ফলে শহরাঞ্চলে আবহাওয়ার ওপর যথেষ্ট ঋণাত্মক প্রভাব ফেলে।
বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেন গ্যাসের গুরুত্ব লেখো।
বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেন গ্যাসের গুরুত্ব –
বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে সর্বাপেক্ষা বেশি পরিমাণ রয়েছে নাইট্রোজেন গ্যাস (78.09%), যা পৃথিবীর প্রাণীকুল সরাসরি ব্যবহার করতে পারে না। তবুও জীবজগতে এই গ্যাসটির যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে যেমন –
- প্রোটিন জাতীয় খাদ্য তৈরি – পরোক্ষভাবে নাইট্রোজেন গ্যাস জীবদেহে প্রোটিন জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে।
- মাটির উর্বরতা বৃদ্ধি – কিছু ব্যাকটেরিয়া বা মটরশুঁটি জাতীয় উদ্ভিদ এই গ্যাসটিকে বাতাস থেকে শোষণ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে।
- সার উৎপাদন – বর্তমানে আধুনিক প্রযুক্তির সাহায্যে সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্যাস সংগ্রহ করে সার উৎপাদন করা হচ্ছে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণার প্রভাব লেখো। বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেন গ্যাসের গুরুত্ব লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণার প্রভাব লেখো। বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেন গ্যাসের গুরুত্ব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment