এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কী ছিল? সাঁওতাল বিদ্রোহকে ‘সাঁওতাল বিপ্লব’ বললে কেন ভুল বলা হবে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কী ছিল? সাঁওতাল বিদ্রোহকে ‘সাঁওতাল বিপ্লব’ বললে কেন ভুল বলা হবে?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কী ছিল?
অথবা, সাঁওতাল বিদ্রোহ কি নিছক একটি উপজাতি বিদ্রোহ ছিল?
সাঁওতাল বিদ্রোহ নিছক একটি উপজাতি বিদ্রোহ ছিল না, এটি ছিল ইংরেজ সাম্রাজ্যবাদ ও তার দোসরদের বিরুদ্ধে কৃষক ও শ্রমজীবি শ্রেণির মানুষের এক সম্মিলিত প্রতিবাদ। বিভিন্ন শ্রেণির মানুষ, যথা – কুমোর, কামার, তেলি, গোয়ালা, তাঁতি, চর্মকার, ডোম এই বিদ্রোহে যোগ দিয়েছিল। তাই এটি ছিল একটি কৃষক বিদ্রোহ ও গণসংগ্রাম।
সাঁওতাল বিদ্রোহকে ‘সাঁওতাল বিপ্লব’ বললে কেন ভুল বলা হবে?
বিপ্লব শব্দটি যে দ্রুত, আমূল ও স্থায়ী পরিবর্তনের ইঙ্গিত দেয়, 1855 – 56 খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত সাঁওতালদের সংগ্রামে তা অনুপস্থিত ছিল। সাঁওতালদের সংগ্রাম তাদের জীবন ধারায় কোনো মৌলিক পরিবর্তন আনতে পারেনি এবং শেষ পর্যন্ত তা নিষ্ঠুর ভাবে দমিত হয়। বিদ্রোহের পর সরকার ‘সাঁওতাল পরগণা’ নামে পৃথক প্রশাসনিক অঞ্চল গঠন করে সাঁওতালদের স্বার্থ সংরক্ষণের উদ্যোগ নিলেও সাঁওতালদের বাসভূমি বহিরাগত ‘দিকু’দের হাত থেকে রেহাই পায়নি এবং তাদের ‘স্বাধীন সাঁওতাল রাজ্য’ প্রতিষ্ঠার স্বপ্নও বাস্তবায়িত হয়নি। তাই সাঁওতালদের সংগ্রামকে ‘বিপ্লব’ না বলে ‘বিদ্রোহ’ বলাই অধিকতর যুক্তিসঙ্গত।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কী ছিল? সাঁওতাল বিদ্রোহকে ‘সাঁওতাল বিপ্লব’ বললে কেন ভুল বলা হবে?” নিয়ে আলোচনা করেছি। এই “সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কী ছিল? সাঁওতাল বিদ্রোহকে ‘সাঁওতাল বিপ্লব’ বললে কেন ভুল বলা হবে?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





মন্তব্য করুন