অরণ্য আইনের উদ্দেশ্য – ঔপনিবেশিক সরকার অরণ্য আইন কেন প্রণয়ন করেন?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? অরণ্য আইনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? অরণ্য আইনের উদ্দেশ্যগুলি আলোচনা করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? অরণ্য আইনের উদ্দেশ্যগুলি আলোচনা করো।

কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন?

প্রথমে 1865 খ্রিস্টাব্দ এবং পরে 1872 খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ সরকার যে দুটি অরণ্য আইন প্রণয়ন করেছিল, তার মূল উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক স্বার্থ সুরক্ষা। ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সম্প্রসারণ এবং ভারতে রেলপথ বিস্তারের লক্ষ্যে কাঠের স্লিপার তৈরির জন্য ভারতের বনজ সম্পদের ওপর ঔপনিবেশিক সরকারের লোলুপ দৃষ্টি পড়েছিল। তা ছাড়া ব্রিটিশ সরকারের কর্তাব্যক্তিদের মূল উদ্দেশ্য ছিল কৃষিজমির সম্প্রসারণ ঘটিয়ে রাজস্ব বৃদ্ধি এবং বনজ সম্পদকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করে আয় ও মুনাফা বৃদ্ধি করা।

অরণ্য আইনের উদ্দেশ্যগুলি আলোচনা করো।

বনভূমি সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা, কৃষির প্রসার প্রভৃতির দোহাই দিয়ে 1865 খ্রিস্টাব্দে ও 1878 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার পরপর দুটি অরণ্য আইন প্রণয়ন করলেও ঔপনিবেশিক সরকারের আসল উদ্দেশ্য ছিল বাণিজ্যিক, রাজনৈতিক ও সামরিক স্বার্থ চরিতার্থ করা।

  • ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ তৈরির জন্য উৎকৃষ্ট শাল ও সেগুন কাঠের প্রয়োজনে, অন্যদিকে রেলপথ সম্প্রসারণের জন্য রেলের স্লিপার, কামরা ইত্যাদি তৈরির জন্য ভারতের বনজ সম্পদের ওপর ঔপনিবেশিক সরকারের লোলুপ দৃষ্টি পড়েছিল।
  • ব্রিটিশ সরকারের অরণ্য আইনের অন্যতম উদ্দেশ্য ছিল বনাঞ্চলের জমিকে পরিষ্কার করে কৃষিজমির সম্প্রসারণ ঘটিয়ে রাজস্ব বৃদ্ধি করা।
  • অরণ্যচারী আদিবাসী জনগোষ্ঠীর বিদ্রোহগুলি যেমন কোল বিদ্রোহ (1831 – 1832), ভিল বিদ্রোহ (1819), সাঁওতাল বিদ্রোহ (1855 – 1856) প্রভৃতি বিদ্রোহগুলি ঔপনিবেশিক শাসকের মাথাব্যথার কারণ ছিল। অরণ্য আইন করে ভ্রাম্যমাণ, সশস্ত্র বিদ্রোহকারী আদিবাসীদের শান্ত স্থায়ী কৃষক ও পশুপালক শ্রেনিতে পরিণত করার জন্য ঔপনিবেশিক সরকারের অন্যতম হাতিয়ার ছিল অরণ্য আইন।
  • ব্রিটিশ সরকার ভারতের বনভূমিকে সংরক্ষিত, সুরক্ষিত ও গ্রামীণ বা অশ্রেণীভুক্ত অরণ্য এই তিনটি ভাগে বিভক্ত করে অরণ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছিল।

অরণ্য আইনের মাধ্যমে ঔপনিবেশিক সরকার আদিবাসী জনগোষ্ঠীর অরণ্যের অধিকার কেড়ে নিয়েছিল, তাই অরণ্যের অধিকার ফিরে পেতে আদিবাসীরা বিদ্রোহ করে ছিল যেমন – মুন্ডা বিদ্রোহ (1899-1900), রুম্পা বিদ্রোহ (1922-1924) প্রভৃতি।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? অরণ্য আইনের উদ্দেশ্যগুলি আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? অরণ্য আইনের উদ্দেশ্যগুলি আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নাইট্রোজেন চক্রের ওপর মনুষ্য ক্রিয়াকলাপের প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান

শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? শ্বাসমূল বা নিউম্যাটোফোর কী?

ক্যাকটাসের মূল ও পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য – মাধ্যমিক জীবনবিজ্ঞান

মুখ্য অভিযোজন এবং গৌণ অভিযোজন কাকে বলে? এদের পার্থক্য | মাধ্যমিক জীবনবিজ্ঞান

মুখ্য জলজ প্রাণী ও গৌণ জলজ প্রাণী বলতে কী বোঝো?