ক্যাকটাসের মূল ও পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য – মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

Home » ক্যাকটাসের মূল ও পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য – মাধ্যমিক জীবনবিজ্ঞান

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্যাকটাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। বাষ্পমোচন প্রতিরোধে ক্যাকটাসের পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “বেঁচে থাকার কৌশল – অভিযোজন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ক্যাকটাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। বাষ্পমোচন প্রতিরোধে ক্যাকটাসের পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো।

ক্যাকটাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য

মরুভূমির শুষ্ক পরিবেশে টিকে থাকার জন্য ক্যাকটাসের মূলের প্রধান অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হল –

  • সুগঠিত মূলতন্ত্র – ক্যাকটাসের মূলতন্ত্র সুগঠিত এবং জলের সন্ধানে এর প্রধান মূলটি মাটির অনেক গভীরে প্রবেশ করে।
  • মূলরোম ও শাখাপ্রশাখা – মূলে প্রচুর মূলরোম থাকে এবং এটি ব্যাপকভাবে শাখাপ্রশাখাযুক্ত হয়, যাতে দ্রুত মাটি থেকে জল শোষণ করতে পারে।

বাষ্পমোচন প্রতিরোধে ক্যাকটাসের পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য

মরুভূমিতে জলের অভাব থাকায়, বাষ্পমোচন প্রতিরোধে ক্যাকটাসের পাতার অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হল –

  • পাতার আকার ও পত্ররন্ধ্র – পাতার আকৃতি খুব ছোটো হয় এবং সংখ্যায় কম থাকে। এ ছাড়া পাতায় উপস্থিত পত্ররন্ধ্রের সংখ্যাও কম হয়। ক্যাকটাসের পাতায় মূলত ‘নিবেশিত পত্ররন্ধ্র’ (Sunken Stomata) উপস্থিত থাকে।
  • পত্রকণ্টক ও রন্ধ্র বন্ধ থাকা – বাষ্পমোচন প্রতিরোধের জন্য পাতায় উপস্থিত পত্ররন্ধ্রগুলি দিনের বেলায় বন্ধ থাকে এবং বেশিরভাগ পাতাই কাঁটায় বা পত্রকণ্টকে রূপান্তরিত হয়েছে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্যাকটাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। বাষ্পমোচন প্রতিরোধে ক্যাকটাসের পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “বেঁচে থাকার কৌশল – অভিযোজন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ