রানি শিরোমণি কে ছিলেন? রানি শিরোমণি বিখ্যাত কেন?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “রানি শিরোমণি কে ছিলেন? রানি শিরোমণি বিখ্যাত কেন? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “রানি শিরোমণি কে ছিলেন? রানি শিরোমণি বিখ্যাত কেন?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

রানি শিরোমণি কে ছিলেন? রানি শিরোমণি বিখ্যাত কেন?

রানি শিরোমণি কে ছিলেন?

ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1794-1798 খ্রিস্টাব্দে চূয়াড়দের স্বত্বভুক্ত পাইকান জমি বাজেয়াপ্ত করে এবং মেদিনীপুরের কর্ণগড়ের রানির জমিদারিও দখল করে নেয়।

এর প্রতিবাদে 1799 খ্রিস্টাব্দে কর্ণগড়ের রানি শিরোমণি পাইক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন শুরু হয় দ্বিতীয় চূয়াড় বিদ্রোহ। রানির পাশে দাঁড়ান গোবর্ধন দিকপতি নামে এক সর্দার।

এপ্রিল মাসে রানিকে গ্রেপ্তার করা হয়, কিন্তু প্রমাণের অভাবে 1800 খ্রিস্টাব্দে তাঁকে ছেড়ে দেওয়া হয়। চূয়াড় বিদ্রোহে রানি শিরোমণির অসামান্য অবদানের জন্য তাঁকে ঝাঁসীর রানি লক্ষ্মী বাঈ এর সঙ্গে তুলনা করে “মেদিনীপুরের লক্ষ্মী বাঈ” (Laxmi Bai of Madinipur) বলে অভিহিত করা হয়।

রানি শিরোমণি বিখ্যাত কেন?

চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের অন্যতম প্রধান নেত্রী ছিলেন – মেদিনীপুরের কর্ণগড়ের জমিদার রানি শিরোমণি। তিনি সশস্ত্র পথে চুয়াড়দের সংগঠিত করেন। তাঁর নেতৃত্বে 1799 খ্রিস্টাব্দ নাগাদ বিদ্রোহ প্রবল আকার ধারণ করে। চুয়াড় বিদ্রোহে তাঁর অসামান্য অবদানের জন্য তাকে ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ অভিধায় ভূষিত করা হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “রানি শিরোমণি কে ছিলেন? রানি শিরোমণি বিখ্যাত কেন?” নিয়ে আলোচনা করেছি। এই “রানি শিরোমণি কে ছিলেন? রানি শিরোমণি বিখ্যাত কেন?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

মাধ্যমিক ইতিহাস - উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964) - বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্ন

মাধ্যমিক ইতিহাস – উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964) – বিশ্লেষণমূলক প্রশ্ন উত্তর

মাধ্যমিক ইতিহাস - উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964) - সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

মাধ্যমিক ইতিহাস – উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964) – সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

মাধ্যমিক ইতিহাস - উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964) - অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

মাধ্যমিক ইতিহাস – উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964) – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্য

নিষ্ক্রিয় অঙ্গ কী? মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ঘোড়ার বিবর্তনের রেখাচিত্র ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্য

ল্যামার্ক ও ডারউইন কী জন্য বিখ্যাত? ল্যামার্কবাদ ও ডারউইনবাদের পার্থক্য