ল্যামার্ক ও ডারউইন কী জন্য বিখ্যাত? ল্যামার্কবাদ ও ডারউইনবাদের পার্থক্য

Souvick

Home » ল্যামার্ক ও ডারউইন কী জন্য বিখ্যাত? ল্যামার্কবাদ ও ডারউইনবাদের পার্থক্য

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান (WBBSE Class 10 Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ল্যামার্ক এবং ডারউইন কী জন্য বিখ্যাত? ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ল্যামার্ক এবং ডারউইন কী জন্য বিখ্যাত? ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো।

ল্যামার্ক এবং ডারউইন কী জন্য বিখ্যাত?

অভিব্যক্তির প্রথম বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন বিজ্ঞানী ল্যামার্ক। জৈব অভিব্যক্তি-সংক্রান্ত ব্যবহার ও অব্যবহারের সূত্র এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদের জন্য ল্যামার্ক বিখ্যাত।

চার্লস ডারউইন 1859 খ্রিস্টাব্দে তাঁর বিখ্যাত গ্রন্থ ‘অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন’ (On the Origin of Species by Means of Natural Selection) -এ বিবর্তন সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ ‘প্রাকৃতিক নির্বাচন’ মতবাদ আলোচনা করেন। এই যুগান্তকারী মতবাদের জন্যই চার্লস ডারউইন বিখ্যাত।

ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো

ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য –

ল্যামার্কবাদডারউইনবাদ
পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে অভিযোজিত হয়ে বেঁচে থাকে।শুধুমাত্র অনুকূল প্রকরণযুক্ত জীবরাই যোগ্যতমরূপে পৃথিবীতে বেঁচে থাকে।
অঙ্গের ব্যবহার ও অব্যবহারের ফলে অর্জিত বৈশিষ্ট্য বংশপরম্পরায় সঞ্চারিত হয়।অনুকূল প্রকরণযুক্ত জীব জীবনসংগ্রামে জয়লাভ করে এবং যোগ্যতমের উদবর্তন ঘটে।
এক্ষেত্রে জীবের ‘আকার ও আয়তন’ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।এক্ষেত্রে জীবের ‘সংখ্যা’ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ল্যামার্কবাদে জীবনসংগ্রামের কোনো প্রকার উল্লেখ পাওয়া যায় না।ডারউইনবাদ অনুযায়ী জীবনসংগ্রাম তিন প্রকার। যথা – অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম ও পরিবেশগত সংগ্রাম।
ল্যামার্কবাদ অনুযায়ী বর্তমানের নিষ্ক্রিয় অঙ্গগুলি অতীতে একদা সক্রিয় ছিল। কিন্তু অব্যবহারের ফলে এগুলি অবলুপ্ত হয়েছে।ডারউইনবাদে নিষ্ক্রিয় অঙ্গের বিষয়ে কোনো প্রকার উল্লেখ পাওয়া যায় না।
‘ফিলোজফিক জুলজিক’ (Philosophie Zoologique) গ্রন্থে এই মতবাদ প্রকাশিত হয়েছে।‘অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন’ গ্রন্থে এই মতবাদ প্রকাশিত হয়েছে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ল্যামার্ক এবং ডারউইন কী জন্য বিখ্যাত? ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর অন্তর্গত এবং মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ