অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্য

Souvick

Home » অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্য

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্যগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “বেঁচে থাকার কৌশল – অভিযোজন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্যগুলি লেখো।

অভিযোজন কাকে বলে?

পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য জীবের শারীরবৃত্তীয় কার্যকলাপ, আচরণগত ও অঙ্গসংস্থানিক যে স্থায়ী পরিবর্তন ঘটে, তাকে অভিযোজন (Adaptation) বলে।

অভিযোজনের উদ্দেশ্যগুলি কী কী?

জীবজগতে অভিযোজনের প্রধান উদ্দেশ্যগুলি নিচে আলোচনা করা হলো –

  • অভিব্যক্তি – অভিযোজনই জৈব অভিব্যক্তির পথকে প্রশস্ত করে।
  • পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকা – পরিবর্তনশীল পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য এবং নিজেকে মানিয়ে নেওয়ার জন্য জীবের শারীরবৃত্তীয়, গঠনগত এবং আচরণগত পরিবর্তন ঘটে। এর ফলে জীব সেই পরিবেশে বেঁচে থাকতে পারে।
  • আত্মরক্ষা – অভিযোজনের মাধ্যমে জীব বিভিন্নভাবে অভিযোজিত হয়ে প্রতিকূল পরিবেশে নিজেকে সুরক্ষিত রাখে।
  • অনুকূল প্রকরণের সৃষ্টি – অভিযোজনের ফলে অনুকূল প্রকরণের আবির্ভাব হয়।
  • নতুন প্রজাতির সৃষ্টি – অভিযোজনের ফলে সৃষ্ট অনুকূল প্রকরণযুক্ত জীব অভিযোজিত হয়ে পরবর্তী সময়ে নতুন প্রজাতির সৃষ্টি করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্যগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “বেঁচে থাকার কৌশল – অভিযোজন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ