এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভীল কারা? ভিল বিদ্রোহ (1819 খ্রিস্টাব্দ) টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভীল কারা? ভিল বিদ্রোহ (1819 খ্রিস্টাব্দ) টীকা লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভীল কারা?
পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশে খান্দেশ অঞ্চলে বসবাসকারী আদিম উপজাতিরা ভীল নামে পরিচিত। ব্রিটিশের শাসন, শোষণ, অত্যাচার, মহাজনী শোষণ প্রভৃতির বিরুদ্ধে 1818-1819 খ্রিস্টাব্দে তারা বিদ্রোহে শামিল হয়। চিল নায়েক, শিউরাম প্রমুখ ভীলদের নেতৃত্ব দেন।
ভিল বিদ্রোহ (1819 খ্রিস্টাব্দ) টীকা লেখো।
ভিলরা ভারতের আদিবাসী সম্প্রদায়ভুক্ত। 1818 খ্রিস্টাব্দে কোম্পানি দাক্ষিণাত্যের খান্দেশ অঞ্চল অধিকার করে। সেখানে ব্রিটিশ আইনকানুন, উচ্চহারে ভূমিরাজস্ব ব্যবস্থা, ঔপনিবেশিক অরণ্য আইন চালু হয়। পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে বসবাসকারী ভিলরা ব্রিটিশদের কর্তৃত্ব মানতে অস্বীকার করে। চিল নায়েক, হিরিয়া, শিউরাম প্রমুখের নেতৃত্বে তারা বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ ভিল বিদ্রোহ নামে পরিচিত। সাতপুরা, সাতমালা ও অজন্তা অঞ্চলে বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়ে। অবশেষে কর্নেল আউট্রামের তীব্র দমননীতির (1827 খ্রিস্টাব্দ) জন্য বিদ্রোহটি ব্যর্থ হয়। যদিও এই ঘটনার পরও 1846 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ চলেছিল।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভীল কারা? ভিল বিদ্রোহ (1819 খ্রিস্টাব্দ) টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “ভীল কারা? ভিল বিদ্রোহ (1819 খ্রিস্টাব্দ) টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment