1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। 1857 সালের বিদ্রোহকে কী ‘জাতীয় বিদ্রোহ’ বা ‘স্বাধীনতার প্রথম সংগ্রাম’ বলা যায়?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। 1857 সালের বিদ্রোহকে কী ‘জাতীয় বিদ্রোহ’ বা ‘স্বাধীনতার প্রথম সংগ্রাম’ বলা যায়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। 1857 সালের বিদ্রোহকে কী ‘জাতীয় বিদ্রোহ’ বা ‘স্বাধীনতার প্রথম সংগ্রাম’ বলা যায়?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। 1857 সালের বিদ্রোহকে কী 'জাতীয় বিদ্রোহ' বা 'স্বাধীনতার প্রথম সংগ্রাম' বলা যায়?

1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো।

1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। অনেকেই এই বিদ্রোহ কে সিপাহী বিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, জাতীয় বিদ্রোহ, আবার অনেকে একে সামন্ততান্ত্রিক অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন।

সিপাহী বিদ্রোহ –

স্যার জন লরেন্স, জন সিলি, চার্লস রেকস প্রমূখ ইউরোপীয় ঐতিহাসিক এবং অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখার্জী, দাদাভাই নৌরাজি প্রমুখ ভারতীয়রা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহীবিদ্রোহ নামে উল্লেখ করেছেন। কিশোরী চাঁদ মিত্র বলেছেন এই বিদ্রোহ ছিল একান্তভাবে সিপাহিদের অভ্যুত্থান। দেশীয় কোনো রাজনৈতিক সংগঠন এই বিদ্রোহ সমর্থন করেনি।

প্রথম স্বাধীনতা যুদ্ধ –

বিপ্লবী বীর সাভারকর 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। কার্ল মার্ক্স, অধ্যাপক সুশোভন সরকার প্রমূখ এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন।

জাতীয় বিদ্রোহ –

ঐতিহাসিক হোমস, ডাফ, ম্যালেসন, জে. বি.নর্টন, কার্ল মার্ক্স প্রমূখ এই বিদ্রোহকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ না ফলে এ কে জাতীয় বিদ্রোহ নামে অভিহিত করেছেন। তাদের মতে এই বিদ্রোহ কেবল সিপাহিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এর একটি গণচরিত্র ছিল।

ভারতের বিভিন্ন স্থানে জনসাধারণ বিশেষত অযোধ্যা, বুন্দেলখণ্ড, ও বিহারের জনসাধারণ নানাসাহেব, রানী লক্ষ্মীবাঈ, প্রমূখ রাজন্যবর্গ বহু তালুকদার জমিদার স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে যোগ দেন।

সামন্ত বিদ্রোহ –

রমেশচন্দ্র মজুমদার, রজনীপাম দত্ত, সুরেন্দ্রনাথ সেন প্রমুখ মার্কসবাদী ঐতিহাসিক 1857 সালের বিদ্রোহকে রক্ষনশীল ও নগন্ত্রিক শক্তি গুলির অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। তাদের মতে নানাসাহেব, লক্ষ্মীবাঈ প্রমূখ সামন্তশ্রেণীর মানুষ এই বিদ্রোহের নেতৃত্ব দেন। এটি ছিল ভারতের “সনাতনপন্থী দের বিদ্রোহ”।

পর্যালোচনা –

ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার বিপক্ষে মতপ্রকাশ করেছেন। তার মতে 1857 বিদ্রোহ তথাকথিত প্রথম ভারতীয় স্বাধীনতার সংগ্রাম, জাতীয় বিদ্রোহ, স্বাধীনতা সংগ্রাম নয়। তার মতে এই বিদ্রোহ ভারতের কয়েকটি ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ ছিল।

এই বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে অভিহিত করা ঠিক না।

1857 সালের বিদ্রোহকে কী ‘জাতীয় বিদ্রোহ’ বা ‘স্বাধীনতার প্রথম সংগ্রাম’ বলা যায়?

1857 সালের বিদ্রোহ বিষয়টি বিতর্কিত। তবে, এই বিদ্রোহের ব্যাপক বিস্তৃতি; ব্রিটিশ ভারতীয় সেনাদের প্রায় অর্ধেকের অংশগ্রহণ; বিভিন্ন শ্রেণির মানুষের এই বিদ্রোহকে সমর্থন ও অংশগ্রহণ; হিন্দু-মুসলিম ঐক্য; বিদ্রোহ দমনে সরকারের ব্যাপক যুদ্ধ পরিচালনা ও নিষ্ঠুর দমন নীতি প্রভৃতি বৈশিষ্ট্যের জন্য এই বিদ্রোহকে অনেকাংশে ‘জাতীয় বিদ্রোহ’ বা ‘স্বাধীনতার প্রথম সংগ্রাম’ বলে অভিহিত করা যায়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। 1857 সালের বিদ্রোহকে কী ‘জাতীয় বিদ্রোহ’ বা ‘স্বাধীনতার প্রথম সংগ্রাম’ বলা যায়?” নিয়ে আলোচনা করেছি। এই “1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। 1857 সালের বিদ্রোহকে কী ‘জাতীয় বিদ্রোহ’ বা ‘স্বাধীনতার প্রথম সংগ্রাম’ বলা যায়?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর