এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ছাপাবই -এর সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। অথবা, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক-উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটির ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ছাপাবই -এর সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। অথবা, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক-উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটির ব্যাখ্যা করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ছাপাবই -এর সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।
অথবা, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক-উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটির ব্যাখ্যা করো।
চলমান হরফের প্রচলন ও মুদ্রণ বিপ্লব সারাবিশ্বের জ্ঞানচর্চাকে মুষ্টিমেয় সুবিধাভোগীর হাত থেকে মুক্ত করে পৌঁছে দিয়েছিল সাধারণের দোরগোড়ায়। ভারত তথা বাংলায় সামাজিক ও সাংস্কৃতিক জাগরণ, সর্বোপরি গণশিক্ষার প্রসারে ছাপাখানা ও ছাপা বই-এর ভূমিকা গুরুত্বপূর্ণ।
বস্তুতপক্ষে, ছাপাখানার প্রতিষ্ঠা ও শিক্ষার প্রসার বিষয় দুটি বিশ্বের সব দেশেই একে অপরের পরিপূরক হিসাবে কাজ চিহ্নিত। বই -এর বিশাল চাহিদার জোগান দেওয়া তখনই সম্ভব হয়, যখন তা ছাপানোর জন্য যথেষ্ট সংখ্যক ছাপাখানা প্রস্তুত থাকে, আবার গণশিক্ষার প্রসার না ঘটলে ছাপাখানা তথা ছাপাবই -এর কোনো কদরই থাকে না।
পূর্বেকার হাতে লেখা পুঁথি ছিল অনেকক্ষেত্রেই দুর্বোধ্য এবং স্বাভাবিক ভাবেই পঠন-পাঠনের প্রতিকূল। কিন্তু ছাপাখানায় ছাপাবই এই অসুবিধা দূর করে। একই ধরনের বই বহু সংখ্যায় ছাপার সুবিধার জন্য সার্বিক পাঠ্যক্রম প্রণয়নে সুবিধা হয়। ছাপাবই দামে সস্তা হওয়ায় সেগুলি সাধারণ মানুষের হাতে সহজে পৌঁছে যায় এবং সাধারণ শিক্ষার্থীরা নিজের মাতৃভাষায় শিক্ষাগ্রহণের সুযোগ পায়। ফলে গণশিক্ষার বিপুল প্রসার ঘটে।
উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করলে শিক্ষাবিস্তারের ক্ষেত্রে যুগান্তকারী ঘটনা ঘটে। মিশন প্রেস থেকে সুলভে ছেপে বেরোয় অসংখ্য পাঠ্যপুস্তক। সুলভে বা বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার উদ্দেশ্যে 1817 খ্রিস্টাব্দে গড়ে ওঠে ‘স্কুল বুক সোসাইটি’। ‘দিগদর্শন’, ‘সমাচার দর্পণ’, ‘সম্বাদ কৌমুদী’, ‘সমাচার চন্দ্রিকা’, ‘সংবাদ প্রভাকর’ প্রভৃতি অসংখ্য পত্র-পত্রিকা এখান থেকে প্রকাশিত হয়ে গণশিক্ষার ধারাকে বেগবতী করেছিল। ক্রমে ক্রমে গড়ে ওঠে আরও অসংখ্য ছাপাখানা, আর পাল্লা দিয়ে প্রকাশিত হতে থাকে ছাপা বই।
ছাপাখানা শিশুশিক্ষার অগ্রগতি ও প্রসার ঘটায়, প্রকাশিত হয় মদনমোহন তর্কালংকারের ‘শিশুশিক্ষা’, বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’, রামসুন্দর বসাকের ‘বাল্যশিক্ষা’ প্রভৃতি। ছাপাখানায় মাতৃভাষায় প্রকাশিত হতে থাকে পঞ্জিকা, আইন, ধর্ম, নীতিকথা, ইতিহাস, কৃষিকাজ, সংগীত, চিকিৎসা প্রভৃতি বিষয়ের বই-যার ফলে উচ্চশিক্ষার দরজা খুলে যেতে থাকে শিক্ষার্থীদের সামনে। ছাপা হয় আঞ্চলিক ও অনুবাদ সাহিত্য।
এইভাবে মধ্য-অষ্টাদশ, উনবিংশ শতকে ছাপাখানার প্রতিষ্ঠা ও প্রসার বহুমাত্রিক অভিধায় বাংলাকে প্রাণচঞ্চল করে তুলেছিল। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বাঙালি তথা ভারতবাসী পৌঁছে গিয়েছিল নবজাগরণের দোরগোড়ায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ছাপাবই -এর সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। অথবা, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক-উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটির ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “ছাপাবই -এর সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। অথবা, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক-উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটির ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment