জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

Home » জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও। জৈব বিবর্তনে ‘জীবাশ্ম’-এর ভূমিকা লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন”-এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও। জৈব বিবর্তনে 'জীবাশ্ম' -এর ভূমিকা লেখো।

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ (Definition and Example of Fossil)

সুদীর্ঘকাল যাবৎ ভূগর্ভের শিলাস্তরে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত অধুনালুপ্ত জীবদেহের প্রস্তরীভূত অবস্থা বা ছাপকে জীবাশ্ম বলা হয়।

উদাহরণ – আর্কিয়োপটেরিক্স (Archaeopteryx)-এর জীবাশ্ম।

জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা (Role of Fossils in Organic Evolution)

জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা নিচে আলোচনা করা হলো —

  1. অতীতের জীব ও পরিবেশ সম্পর্কে ধারণা – প্রাপ্ত জীবাশ্ম পর্যবেক্ষণ ও পরীক্ষা করে অতীতে পৃথিবীতে বসবাসকারী জীবের গঠন, সেই সময়কার পরিবেশ এবং প্রকৃতি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা সম্ভব হয়।
  2. বিবর্তনের ধারা নির্ণয় – কিছু প্রাণী, যেমন – ঘোড়া, হাতি ইত্যাদির জীবাশ্ম থেকে এদের প্রাচীন পূর্বপুরুষের প্রকৃতি সম্পর্কে জানা যায় এবং সরলতম জীব থেকে কীভাবে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে জটিল জীবের উদ্ভব হয়েছে সেই সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
  3. দুটি জীবগোষ্ঠীর মধ্যে সংযোগ (Connecting Link) – বেশ কিছু জীবাশ্ম দুটি বড়ো জীবগোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করতে সক্ষম (যেমন— আর্কিয়োপটেরিক্স সরীসৃপ ও পক্ষী শ্রেণীর বৈশিষ্ট্য বহন করে)। তাই এই ধরনের জীবাশ্ম থেকে দুটি ভিন্ন জীবগোষ্ঠীর উৎপত্তি ও তাদের বৈশিষ্ট্যগত সম্পর্ক সম্পর্কে জানা সম্ভব হয়।

Also Read, জীবাশ্ম বলতে কী বোঝো? জীবাশ্মের প্রয়োজনীয়তা কী?


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও। জৈব বিবর্তনে ‘জীবাশ্ম’-এর ভূমিকা লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন”-এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ