জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী প্রবণতা বৃদ্ধি পেয়েছিল কেন? কৃষক আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা কী?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী প্রবণতা বৃদ্ধি পেয়েছিল কেন? কৃষক আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী প্রবণতা বৃদ্ধি পেয়েছিল কেন? কৃষক আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা কী?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী প্রবণতা বৃদ্ধি পেয়েছিল কেন? কৃষক আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা কী?

জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী প্রবণতা বৃদ্ধি পেয়েছিল কেন?

1917 খ্রিস্টাব্দে বলশেভিক দলের প্রচেষ্টায় রুশ বিপ্লবের সাফল্য কংগ্রেসের অভ্যন্তরে সমাজতান্ত্রিক চিন্তাধারার বিকাশ ঘটায়। সেই সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধ জনিত দ্রব্যমূল্য বৃদ্ধি, শ্রমিক ছাটাই, করভার, সাম্রাজ্যবাদী শোষণ এবং শ্রমিক-কৃষক শ্রেণিকে জাতীয় আন্দোলনে শামিল করার ক্ষেত্রে কংগ্রেসি নেতৃবৃন্দের অনীহা কংগ্রেসের যুব সদস্যদের মধ্যে বামপন্থী চিন্তাধারার বিকাশ ঘটায়।

কৃষক আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা কী?

কৃষক আন্দোলনে ভারতের জাতীয় কংগ্রেসের ভূমিকা

বিংশ শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষক আন্দোলনগুলি শক্তিশালী হয়ে ওঠে। এই আন্দোলনে জাতীয় কংগ্রেসের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

জাতীয় কংগ্রেসের উদ্যোগে অসহযোগ আন্দোলন –

কংগ্রেসের উদ্যোগে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হলে কৃষক আন্দোলনও শক্তিশালী হয়ে ওঠে। কংগ্রেসের উদ্যোগে বাংলার মেদিনীপুর, পাবনা, কুমিল্লা, রাজশাহি, বগুড়া, রংপুর, বীরভূম, দিনাজপুর, বাঁকুড়া প্রভৃতি জেলায়, বিহারের ভাগলপুর, মুজফ্ফরপুর, পূর্ণিয়া, মুঙ্গের, দ্বারভাঙ্গা, মধুবনী প্রভৃতি জেলায়, যুক্তপ্রদেশের হরদৈ, বারাবাঁকি, সীতাপুর প্রভৃতি জেলায় বাংলা প্রতিষ্ঠান কৃষক আন্দোলন চলে।

জাতীয় কংগ্রেসের উদ্যোগে একা আন্দোলন –

1921 খ্রিস্টাব্দের শেষ ও 1922 খ্রিস্টাব্দের শুরুতে উত্তরপ্রদেশের অযোধ্যা অঞ্চলে মাদারি পাশি ও বাবা গরিবদাসের নেতৃত্বে ‘একা’ নামে কৃষক আন্দোলন ছড়িয়ে পড়ে। কংগ্রেস এই আন্দোলনকে সমর্থন জানায়।

জাতীয় কংগ্রেসের উদ্যোগে বারদৌলি সত্যাগ্রন্থ-

জাতীয় কংগ্রেসের উদ্যোগে গুজরাটের সুরাট জেলার বারদৌলি অঞ্চলে 1928 খ্রিস্টাব্দে এক শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন গান্ধিবাদী কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেল।

জাতীয় কংগ্রেসের উদ্যোগে আইন অমান্য আন্দোলন –

কংগ্রেসের উদ্যোগে 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য শুরু হলে কৃষক আন্দোলন আবার শক্তিশালী হয়ে ওঠে। উত্তরপ্রদেশের আগ্রা, রায়বেরিলি, বারাবাঁকি, লখনউ, প্রতাপগড়, বাংলার মেদিনীপুর, শ্রীহট্ট, বিহারের বিভিন্ন স্থানে, গুজরাটের সুরাট, বারদৌলি, খেদা প্রভৃতি জেলায় কৃষক আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে।

জাতীয় কংগ্রেসের উদ্যোগে ভারত ছাড়ো আন্দোলন –

কংগ্রেসের নেতৃত্বে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে বিহারের মুঙ্গের, ভাগলপুর, মুজফ্ফ্ফরপুর, পূর্ণিয়া, সাঁওতাল পরগনা, বাংলার মেদিনীপুর, দিনাজপুর, গুজরাটের সুরাট, খান্দেশ, ব্রোচ, উড়িষ্যার তালচের প্রভৃতি জেলায় শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে ওঠে।

কৃষক আন্দোলনে ভারতের জাতীয় কংগ্রেসের উপসংহার –

সমগ্র বিশ শতক জুড়ে ভারতে সংগঠিত কৃষক আন্দোলনগুলি কংগ্রেসের নেতৃত্বে সমৃদ্ধ হয়। প্রাথমিক পর্বে কংগ্রেস কৃষকদের স্বার্থ উপেক্ষা করলেও পরবর্তীকালে তারা কৃষকদের স্বার্থের প্রতি বিশেষ গুরুত্ব দেয়। ফলে কৃষকরা কংগ্রেসি রাজনীতির ঘনিষ্ঠ হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী প্রবণতা বৃদ্ধি পেয়েছিল কেন? কৃষক আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা কী?” নিয়ে আলোচনা করেছি। এই “জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী প্রবণতা বৃদ্ধি পেয়েছিল কেন? কৃষক আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা কী?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর