বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়
বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়

বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়?

বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যের পরিমাণগত হ্রাস –

বর্জ্য পদার্থ সৃষ্টি ও তার ব্যবস্থাপনা পরিবেশে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দূষণমাত্রাকে প্রকৃতির সহ্যসীমার মধ্যে রাখার উদ্দেশ্যে যে উন্নত বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন উৎসস্থল থেকে উৎপন্ন বর্জ্য পদার্থের পরিমাণ কমিয়ে আনা, পুনর্ব্যবহার করা, পুনর্নবীকরণ ও সংরক্ষণ করা হয় তাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। মানব সভ্যতাকে ভয়ানক সংকটের হাত থেকে রক্ষা করার তাগিদেই গড়ে উঠেছে বর্জ্য ব্যবস্থাপনা বা Waste Management। অর্থাৎ, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য পদার্থ রোধ বা কম করার পন্থা। বর্জ্য ব্যবস্থাপনার তিনটি দিক রয়েছে, যথা –

  1. বর্জ্যের পরিমাণ হ্রাস (Reduce)।
  2. বর্জ্যের পুনর্ব্যবহার (Re-use)।
  3. বর্জ্যের পুনর্নবীকরণ (Recycle)।

বর্জ্যের পরিমাণগত হ্রাস হল বর্জ্য ব্যবস্থাপনার প্রথম পদক্ষেপ। সাধারণত প্রাকৃতিক সম্পদ কম ব্যবহৃত হলে, উৎপাদনের পরিমাণ কম হলে বা ভোগের পরিমাণ কম হলে বর্জ্য পদার্থের উৎপাদনের পরিমাণ কম হবে। বর্জ্যের পরিমাণ হ্রাস করার জন্য যে সমস্ত উপায়গুলি অবলম্বন করতে হবে, সেগুলি হল –

  • মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদন ও ভোগের পরিমাণ কম করতে হবে।
  • উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে বর্জ্যের পরিমাণ হ্রাস করা সম্ভব। যেমন – শিল্প উৎপাদনকারীরা প্লাস্টিক বা মোড়কের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য মোড়ক ব্যবহার করলে বর্জ্যের পরিমাণ কমানো যাবে।
  • বর্জ্যের উৎপাদনের পরিমাণ হ্রাস করার সঙ্গে সঙ্গে বর্জ্যের পরিমাণ হ্রাসের জন্য ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। যেমন – যান্ত্রিক প্রক্রিয়ায় ইনসিনেরেটর মেশিনের সাহায্যে প্রচুর কঠিন বর্জ্যকে সামান্য পরিমাণের বর্জ্য পদার্থে পরিণত করা যায়।
  • নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের ব্যবহার ইত্যাদির মাধ্যমে বর্জ্যের পরিমাণ হ্রাস করা সম্ভব।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়?” নিয়ে আলোচনা করেছি। এই “বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর