সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

Rahul

Home » সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো?

সক্রিয় সেনসর – যেসব সংবেদক কোনো বস্তুর প্রতিচ্ছবি সংগ্রহ করার জন্য নিজ সৃষ্ট শক্তি (Energy) পাঠিয়ে তথ্য বা ছবি সংগ্রহ করে তাদের সক্রিয় সংবেদক বলে। সাধারণত রাতের বেলা এইসব Sensor -গুলির ব্যবহার হয়।

উদাহরণ – স্ক্যাটারোমিটার, রাডার।

নিষ্ক্রিয় সেনসর – যেসব সংবেদকগুলি নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্বয়ংক্রিয়ভাবে কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর তড়িৎচৌম্বকীয় বিকিরণ গ্রহণ করে এবং তা দিয়ে প্রতিচ্ছবি তৈরি করে, তাকে নিষ্ক্রিয় সংবেদক বলে। এইসব সংবেদকগুলি সৌরশক্তি ও ভূতাপ শক্তির ওপর নির্ভরশীল।

উদাহরণ – ফোটোগ্রাফিক ক্যামেরা, টিভি ক্যামেরা।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

পার্থক্যের বিষয়সক্রিয় সেনসরনিষ্ক্রিয় সেনসর
সৌরশক্তির নির্ভরশীলতাসৌরশক্তির প্রতিফলনের ওপর এই সেনসর নির্ভর করে না।সৌরশক্তির প্রতিফলনের ওপর এই সেনসর নির্ভর করে।
তথ্যসংগ্রহের সময়দিন-রাত্রি উভয় সময় এবং সব রকম ঋতুতে কাজ করে তথ্য সংগ্রহ করা যায়।শুধুমাত্র দিনের রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ায় তথ্য সংগ্রহ করা যায়।
আলোকতরঙ্গনিজের দেহ থেকে যে-কোনো বস্তুর ওপর আলোকতরঙ্গ প্রেরণ করে তার প্রতিফলন সংগ্রহ করে।পার্থিব বস্তুর ওপর কোনো আলোকতরঙ্গ প্রেরণ করতে পারে না।
উদাহরণর‍্যাডার, সক্রিয় রেডিয়োমিটার প্রভৃতি।টিভি ক্যামেরা, ফটোগ্রাফিক ক্যামেরা প্রভৃতি।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র কী? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র কী? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর