এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “থার্মোস্ফিয়ার কাকে বলে? থার্মোস্ফিয়ারের স্তরের বিবরণ দাও। থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “থার্মোস্ফিয়ার কাকে বলে? থার্মোস্ফিয়ার স্তরের বিবরণ দাও। থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

থার্মোস্ফিয়ার কাকে বলে? থার্মোস্ফিয়ারের বিবরণ দাও।
মেসোস্ফিয়ারের ওপরে 80 কিমি থেকে প্রায় 500 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরকে থার্মোস্ফিয়ার বলে।
বায়ুমণ্ডলের এই স্তরে বাতাসের অস্তিত্ব নেই। তাই আকাশকে কালো বর্ণের দেখায়। এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অতিবেগুনি রশ্মির (UV-রশ্মির) প্রভাবে দ্রুত হারে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। এর উর্ধ্বসীমার উষ্ণতা প্রায় 1250°C হয়। এই স্তরের নিম্নাংশে বায়বীয় উপাদানগুলি সূর্যরশ্মির তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গ দ্বারা ধনাত্মক ও ঋণাত্মক আয়নে ভেঙে যায়, তাই এই স্তরকে আয়নোস্ফিয়ার বলে। আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীপৃষ্ঠে ফিরে আসে, তাই আমরা রেডিও শুনতে পাই। মেরু অঞ্চলে এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়।
থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন?
থার্মোস্ফিয়ার এর অন্তর্গত আয়নমণ্ডলে থাকা অক্সিজেন ও নাইট্রোজেন অণুগুলি সূর্য থেকে বিচ্ছুরিত উচ্ছ শক্তি সম্পন্ন গামা রশ্মি, রশ্মির প্রভাবে আয়নিত হয় এবং সেই সঙ্গে অসংখ্য ইলেক্ট্রন মুক্ত হয়, এই মুক্ত ইলেক্ট্রনগুলি অন্য আয়ন দ্বারা সংযুক্তির ফলে আলোকরশ্মির বিকিরণ ঘটায় এই আলোর প্রভাকে মেরুজ্যোতি বলে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “থার্মোস্ফিয়ার কাকে বলে? থার্মোস্ফিয়ার স্তরের বিবরণ দাও। থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “থার্মোস্ফিয়ার কাকে বলে? থার্মোস্ফিয়ার স্তরের বিবরণ দাও। থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment